ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ সুলতানপুর সীমান্তে ৫৮ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া মা ইলিশ সংরক্ষণে চার জেলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাজপথে নামলো বলিউড

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৯:৫০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৯:৫০:৩০ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাজপথে নামলো বলিউড

ভারতের ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) ঘিরে অনিয়মের অভিযোগের প্রতিবাদে মুম্বাইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। শুক্রবার (২ অক্টোবর) ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজনে এই কর্মসূচিতে বলিউডের একাধিক তারকাও অংশ নেন। আন্দোলনকারীরা ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।

বিক্ষোভে অংশ নেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, অভিনেত্রী শাবানা আজমি এবং সংগীতশিল্পী ও সুরকার বিশাল দাদলানি। চিত্রপরিচালক বিশাল ভরদ্বাজসহ বিনোদন অঙ্গনের আরও কয়েকজনও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

মুম্বাই পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি। তবে অনুমতি না থাকলেও আয়োজক ও আন্দোলনকারীরা শিবাজি পার্কে সমবেত হন। এর আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে পুলিশ কর্মসূচি ঠেকালে ‘জেল ভরো’ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন।

বিক্ষোভে বিশাল দাদলানি বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা। গান্ধী জয়ন্তীর প্রসঙ্গ টেনে তিনি আন্দোলনে অংশ নেওয়ার কারণও তুলে ধরেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাবানা আজমি ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ভোট একজন নাগরিকের কণ্ঠস্বর ও অধিকার। ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লে বা ভোটের ওপর প্রভাব পড়লে নাগরিক অধিকারের বিষয়টি প্রশ্নের মুখে পড়ে—এমন বক্তব্য দেন তিনি।

সিজেপি ও আন্দোলনকারীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে এবং ভোটার তালিকায় অনিয়ম হয়েছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

বিক্ষোভকারীদের অভিযোগের পেছনে ভারতের নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্য এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে বিভিন্ন প্রতিবেদনের বিষয়ও আলোচনায় এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক অনুসন্ধানে এসআইআর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনারের একাধিক আপত্তির কথা উঠে এসেছে।

এদিকে নির্বাচন কমিশন ও সরকার অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের পক্ষ থেকে অভ্যন্তরীণ আলোচনায় মতপার্থক্যকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

মুম্বাইয়ের কর্মসূচির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে আন্দোলন আরও বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে নতুন কর্মসূচি পালন করা হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ

ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ