ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ সুলতানপুর সীমান্তে ৫৮ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া মা ইলিশ সংরক্ষণে চার জেলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

তারকা ক্রিকেটার ছাড়াই শুরু হলো এনসিএল

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১০:২৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১০:২৯:৫৮ পূর্বাহ্ন
তারকা ক্রিকেটার ছাড়াই শুরু হলো এনসিএল

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসর শুরু হয়েছে আজ শনিবার। তবে আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত থাকায় শুরু থেকেই জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাওয়া যাচ্ছে না এবারের আসরে।

এনসিএলের এবারের আসরে অংশ নিচ্ছে দেশের আটটি বিভাগীয় দল। মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ।

উদ্বোধনী রাউন্ডে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। মিরপুরে তাদের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। অন্যদিকে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে খুলনা ও বরিশাল বিভাগ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলছে চট্টগ্রাম ও রাজশাহী। দিনের আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ।

এবারের এনসিএলের ম্যাচগুলো মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং কক্সবাজার একাডেমি মাঠেও অনুষ্ঠিত হবে।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ও ম্যাচ নিয়ে ব্যস্ত থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা। ফলে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসসহ জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের ছাড়াই শুরু করতে হচ্ছে বিভাগীয় দলগুলোকে।

এরপর অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের সামনে রয়েছে ত্রিদেশীয় সিরিজও। সব মিলিয়ে এবারের এনসিএলের শুরুটা হচ্ছে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে। তবে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ তৈরি হয়েছে ঘরোয়া ক্রিকেটের এ আসরে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ

ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ