ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ সুলতানপুর সীমান্তে ৫৮ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া মা ইলিশ সংরক্ষণে চার জেলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১১:০৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১১:০৩:৪৯ পূর্বাহ্ন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

একসময় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ছিলেন রকস্টার মাইনুল আহসান নোবেল। সংগীতের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা বিতর্ক ও মামলাকে ঘিরেও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করছেন এই গায়ক।

গত বছর নোবেলকে ঘিরে আলোচিত একটি ঘটনা ঘটে। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করেন তিনি। বর্তমানে ওই স্ত্রীকে নিয়েই সংসার করছেন নোবেল। তাঁদের ঘরে এসেছে এক পুত্রসন্তান।

কিছুদিন আগে এক মঞ্চে ছেলেকে প্রকাশ্যে আনেন নোবেল। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও সন্তানের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করছেন তিনি।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন নোবেল। ভিডিওটি তাঁর স্ত্রী ধারণ করেছেন বলে জানান তিনি।

টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়ি থেকেও একটি ভিডিও প্রকাশ করেছেন নোবেল। সেখানে ছেলেকে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের ‘বাবা’ গানটি গেয়ে শোনাতে দেখা যায় তাঁকে।

এ ছাড়া ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ ও ‘মাই ফ্যামিলি’সহ বিভিন্ন ক্যাপশনে স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি প্রকাশ করেছেন এই গায়ক। এসব পোস্টে তাঁর পারিবারিক জীবনের বিভিন্ন মুহূর্ত উঠে এসেছে।

সংগীতের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়ে দীর্ঘদিন আলোচনায় থাকা নোবেলের সাম্প্রতিক পোস্টগুলোতে অবশ্য পরিবারকেন্দ্রিক উপস্থিতিই বেশি দেখা যাচ্ছে। স্ত্রী ও সন্তানকে নিয়ে তাঁর এসব মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণকারীদেরও নজর কেড়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ

ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ