ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ সুলতানপুর সীমান্তে ৫৮ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া মা ইলিশ সংরক্ষণে চার জেলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ নেত্রকোনায় বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ‘শহীদ আবরার ফাহাদ সেতু’র অগ্রগতি জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল ঘোষণা মাদ্রাসায় প্রবীণ সাংবাদিক আমির খসরু মারা গেছেন খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান লালমনিরহাটে প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৩৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৪:৪৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৪:৪৬:৪৬ অপরাহ্ন
২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের ২৮তম জন্মদিন আজ রোববার। এ উপলক্ষে গুগলের হোমপেজে একটি বিশেষ ডুডল প্রকাশ করা হয়েছে। এতে গুগলের শুরুর দিকের একটি নস্টালজিক লোগো তুলে ধরে প্রতিষ্ঠানটির ২৮ বছরের পথচলাকে স্মরণ করা হয়েছে।

গুগল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর। সে সময় ল্যারি পেজ ও সের্গেই ব্রিন ছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী।

গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির যাত্রার গুরুত্বপূর্ণ সূচনা ঘটে ১৯৯৮ সালের আগস্টে। ওই সময় সান মাইক্রোসিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি বেকটলশেইম ল্যারি পেজ ও সের্গেই ব্রিনকে এক লাখ ডলারের একটি চেক দেন। এর মধ্য দিয়ে Google Inc.-এর আনুষ্ঠানিক যাত্রার ভিত্তি তৈরি হয়।

জন্মদিন ২৭ সেপ্টেম্বর কেন

গুগল কেন ২৭ সেপ্টেম্বরকে জন্মদিন হিসেবে পালন করে, তার সুনির্দিষ্ট কারণ পুরোপুরি পরিষ্কার নয়। প্রতিষ্ঠানটি শুরুর দিকে সেপ্টেম্বর মাসের বিভিন্ন দিনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

তবে ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বর ধারাবাহিকভাবে গুগলের জন্মদিন হিসেবে পালিত হয়ে আসছে। ধারণা করা হয়, তারিখটি ২০০৬ সালের সেপ্টেম্বরের কাছাকাছি সময়ে গুগলের ওয়েব সার্চ ইনডেক্সে হওয়া বড় ধরনের অগ্রগতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।

তারিখের কারণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও জন্মদিন উদযাপনের মাধ্যমে গুগল তার দীর্ঘ পথচলার দিকে ফিরে তাকানোর সুযোগ পায়।

একটি সাধারণ সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করা গুগল এখন বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। Gmail, YouTube, Google Maps, Android ও Pixel ফোনসহ বিভিন্ন পণ্য ও সেবা রয়েছে প্রতিষ্ঠানটির পরিসরে। বর্তমানে Gemini প্ল্যাটফর্মের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও কাজ করছে গুগল।

বর্তমানে গুগল এর মূল কোম্পানি Alphabet Inc.-এর অধীনে পরিচালিত হয়। গুগলের বিস্তৃত বিভিন্ন সেবা ও ব্যবসা পরিচালনার জন্য ২০১৫ সালে Alphabet প্রতিষ্ঠা করা হয়।

২৮তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত বিশেষ ডুডলটি মূলত গুগলের শুরুর দিনের স্মৃতি তুলে ধরছে। একটি ছোট সার্চ ইঞ্জিন থেকে কীভাবে প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, দীর্ঘ সেই যাত্রার প্রতীক হিসেবেই ডুডলটি উপস্থাপন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ

ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ