শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সৌদি আরবে শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইউক্রেন   * হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের নতুন মহাসচিব এডভোকেট আবজাল হোসেন মৃধা   * আগামী নির্বাচনে অংশ নিতে দোয়া চাইলেন শাহজাহান খান   * ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত   * উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার   * আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না : সারজিস আলম   * হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল   * ২০১৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দাবি বিপিএসএমটিএর   * জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় আপিল বিভাগে বহাল   * তারাবির নামাজ পড়া অবস্থায় শিক্ষকের মৃত্যু  

   জাতীয়
বিপ্লব কুমার সরকারকে ডিবিতে পদায়ন
  Date : 31-07-2024

 

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) হিসেবে বিপ্লব কুমার সরকারকে পদায়ন করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, ডিএমপির অপারেশনস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ বিভাগে, অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ বিভাগের সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তর বিভাগে এবং গোয়েন্দা-উত্তর বিভাগের খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির অপারেশনস বিভাগে পদায়ন করা হয়েছে।

এর আগে আরেক আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা), ডিএমপির (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়।

বিপ্লব কুমার সরকার ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে দীর্ঘ সময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জের এ সন্তান তখন রেকর্ডসংখ্যক ২৮ বার ডিএমপির শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হন। জনবান্ধব ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি রয়েছে বিপ্লব কুমার সরকারের। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পুরস্কার দুবার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন তিনি।

২০১৯ সালের ১৩ জুন এ চৌকস পুলিশ কর্মকর্তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়। ২০২২ সালের ১৮ অক্টোবর বিপ্লব কুমারকে রংপুর থেকে ডিএমপির ডিসি পদে আবার ফিরিয়ে আনা হয়।

২১তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডার হিসেবে চাকরি জীবনে প্রবেশ করেন তিনি।



  
  সর্বশেষ
অবহেলার অভিযোগে ম্যারাডোনার সাত চিকিৎসকের বিচার শুরু
রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে যৌন হয়রানি করা সেই ব্যক্তি গ্রেফতার
বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ
এনআইডি নিয়ে কর্মসূচিতে যাচ্ছে ইসি কর্মকর্তারা

প্রকাশক ও সম্পাদক: শাকিলা জাহান।
ঠিকানা : ৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: gmbangla23@gmail.com জি.এম বাংলার লিঃ (একটি অঙ্গ প্রতিষ্ঠান।)