সতর্ক করলেন সালমান খান

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৩:৫৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৩:৫৯:৫২ অপরাহ্ন

নারী তারকাদের আপত্তিকর কোণ থেকে ছবি ও ভিডিও ধারণের বিরুদ্ধে আবারও পাপারাজ্জিদের সতর্ক করেছেন বলিউড অভিনেতা সালমান খান। সম্প্রতি ‘আইফা ২০২৭’-এর প্রচার উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ফটোসাংবাদিকদের তাদের আচরণের সীমারেখা বজায় রাখার কথা মনে করিয়ে দেন।

অনুষ্ঠানে কারিনা কাপুরের সঙ্গে উপস্থিত ছিলেন সালমান। ছবি তোলার ব্যস্ততার মধ্যেই পাপারাজ্জিদের উদ্দেশে আগের সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

আপত্তিকর কোণ থেকে তারকাদের ছবি তোলার সমালোচনা করে সালমান বলেন, ‘পেছনের দিকের কথা, কিন্তু মনে রেখো—তোমরা সবাই অন্তত এটুকু সম্মান তো নিশ্চয়ই দিতে পারো।’

তিনি আরও বলেন, যেসব অভিনেত্রী পেছন থেকে ছবি তুলতে নিষেধ করেন এবং যারা আপত্তি জানান না, তাদের অবস্থানের পার্থক্য বোঝার দায়িত্ব ফটোসাংবাদিকদের রয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে ‘বিগ বস ২০’-এর একটি পর্বে নারী তারকাদের পেছন থেকে আপত্তিকর ছবি তোলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন সালমান। সে সময় তিনি বলেছিলেন, অধিকাংশ নারীই এ ধরনের ছবি পছন্দ করেন না। যারা এতে অস্বস্তি বোধ করেন, তাদের আপত্তিকে সম্মান করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সালমান আরও হুঁশিয়ারি দিয়েছিলেন, এ ধরনের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

উল্লেখ্য, আইফা অ্যাওয়ার্ডসের ২৭তম আসর আবুধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী বছরের ২২ ও ২৩ জানুয়ারি। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন বরুণ ধাওয়ান ও অনন্যা পান্ডে। তাঁদের সঙ্গে থাকবেন করণ জোহর ও মণীশ পল।

এ ছাড়া সালমান খান, কারিনা কাপুর ও জাহ্নবী কাপুরের মতো তারকাদেরও অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০