ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭ গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মতবিরোধ ভারতের কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার ৩৬ পিলারে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ৬৫ জন উদ্ধার, আটক ১১ ডায়েটে অতিরিক্ত ফল খেয়ে উল্টো ওজন আরও বাড়াচ্ছেন না-তো? চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস, মদ ও ওষুধ জব্দ মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন রাড্ডা ক্লিনিক দখলকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের

এবার ইসরাইলের বিমান নামানোর অনুরোধ ফিরিয়ে দিল সৌদি

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১১:১৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১১:১৭:২৪ পূর্বাহ্ন
এবার ইসরাইলের বিমান নামানোর অনুরোধ ফিরিয়ে দিল সৌদি

সৌদি আরবে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের বিমানের ইসরাইলি যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর প্রস্তাব দিয়েছিল ইসরাইল। তবে সৌদি ভূখণ্ডে ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি রিয়াদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুই সৌদি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রগুলো জানায়, সৌদি আরবে আটকে থাকা ইসরাইলি যাত্রীদের ফিরিয়ে নিতে ইসরাইলি সামরিক বিমানকে সৌদি ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় সৌদি আরব ওই প্রস্তাবে সম্মতি দেয়নি।

একটি সূত্র জানিয়েছে, যাত্রীদের ফিরিয়ে নিতে ইসরাইলি বিমানবাহিনীর ‘সুপার হারকিউলিস’ উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল।

এর আগে বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ জরুরি সংকেত পাঠানোর পর সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, বিমানের সহকারী পাইলট মূল পাইলটকে ছুরিকাঘাত করে উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। পরে যাত্রীরা তাকে ধরে ফেলেন এবং অন্য পাইলটরা বিমানটি নিরাপদে সৌদি আরবে অবতরণ করান। তবে এ দাবির বিষয়ে ফ্লাইদুবাইয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফ্লাইদুবাই জানিয়েছে, যাত্রীদের পরবর্তী ফ্লাইটে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সৌদি সরকারের মিডিয়া অফিস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবকে দীর্ঘদিন ধরে উৎসাহিত করে আসছে যুক্তরাষ্ট্র। তবে রিয়াদ বলে আসছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট পথ তৈরি না হওয়া পর্যন্ত তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে এগোবে না।

এর মধ্যে সৌদি ও ইসরাইলি কর্মকর্তাদের বৈঠকের খবরও অস্বীকার করেছেন এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা। এর আগে ইসরাইলি গণমাধ্যমে দাবি করা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক সফরের সময় নেতানিয়াহু সৌদি কর্মকর্তাসহ মধ্যপ্রাচ্যের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার

কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার