ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ফুলবাড়ী সীমান্তে ৩ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ পণ্য জব্দ বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১১:২০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১১:২০:৪০ পূর্বাহ্ন
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ওয়ানটাইম পাসওয়ার্ড (ওটিপি) ছাড়া কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব মো. তোফায়েল হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের প্রবণতা বেড়েছে। এ ধরনের অনুমোদনবিহীন প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তাব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে বাংলাদেশ সচিবালয়ে আসা দর্শনার্থীদের প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করে প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দর্শনার্থীদের প্রবেশ প্রক্রিয়ায় নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা