ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭ গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মতবিরোধ ভারতের কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার ৩৬ পিলারে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ৬৫ জন উদ্ধার, আটক ১১ ডায়েটে অতিরিক্ত ফল খেয়ে উল্টো ওজন আরও বাড়াচ্ছেন না-তো? চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস, মদ ও ওষুধ জব্দ মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন রাড্ডা ক্লিনিক দখলকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের

৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১২:০৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১২:০৬:৫৫ অপরাহ্ন
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু

৫১তম বিশেষ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, পিএসসির নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনপত্রের সব ধাপ সম্পন্ন করার পর প্রার্থীদের ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ সর্বোচ্চ ৩০০ পিক্সেল হতে হবে। অনধিক তিন মাস আগে তোলা সানগ্লাস ছাড়া রঙিন ছবি আপলোড করতে হবে। ছবির ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে পারবে।

স্বাক্ষরের ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ পিক্সেল এবং প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হতে হবে। স্বাক্ষরের ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে পারবে।

আবেদন ও ফি জমাদানের সময়সূচি অনুযায়ী, ১ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা।

সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা। এর সঙ্গে ডেটা ভেরিফিকেশন চার্জ ও ভ্যাট-আইটিসহ ৫ টাকা যোগ হয়ে মোট ফি দাঁড়িয়েছে ২০৫ টাকা।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা। এর সঙ্গে ডেটা ভেরিফিকেশন চার্জ ও ভ্যাট-আইটিসহ ৫ টাকা যোগ হয়ে মোট ফি ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। ফি জমা দেওয়ার আগে আবেদনপত্র সংশোধনের সুযোগ থাকবে। তবে ফি জমা দেওয়ার পর আবেদনপত্রে আর কোনো সংশোধন করা যাবে না।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার

কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার