ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে চার্জ লাগবে না ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ফুলবাড়ী সীমান্তে ৩ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ পণ্য জব্দ বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

চাকসু নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১২:২০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১২:২০:২১ অপরাহ্ন
চাকসু নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফফান হাসান ইমরানসহ নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আফফান হাসান ইমরান এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। রাত পৌনে ১টার দিকে এ এফ রহমান হলের সামনে নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সভাপতি আলাউদ্দীন মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

আলাউদ্দীন মহসিন অভিযোগ করে বলেন, ‘চাকসুর স্বাস্থ্য সম্পাদক চাঁদাবাজির মাধ্যমে ২৮ হাজার শিক্ষার্থীর আমানতকে কলঙ্কিত করেছে। চাকসু ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন ছাড়া শিক্ষার্থীদের জন্য কিছুই করেনি। ইন্টেরিমের সময় ভাঁওতাবাজি করে ক্যাম্পাসের প্রতিটি হল তারা দখল করেছে। এই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সম্মুখে ছাত্রদল তাদের বিচার নিশ্চিত করবেই।’

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘চাকসু থেকে এদের বিতাড়িত করতে হবে। বাইতুল মালের নামে চাঁদাবাজি করে বেড়ায়। ক্যাম্পাসে চাঁদাবাজি করতে না পারায় বিভিন্ন জায়গায় তা করছে। যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় না আনতে পারলে আমরাই তাদের বিচার করব।’

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফফান হাসান ইমরান। একই সঙ্গে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এবং বহিষ্কারের খবরও অস্বীকার করেছেন মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল কবির ও মিরসরাই পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শিহাব উদ্দিন।

নুরুল কবির বলেন, চাঁদাবাজির অভিযোগে আফফান হাসান ইমরানকে জামায়াত থেকে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘শিবিরের কাউকে জামায়াত কীভাবে বহিষ্কার করতে পারে? যেটা ছড়িয়েছে, এটা সত্য নয়।’

মাওলানা শিহাব উদ্দিন বলেন, ‘এই দুজন জামায়াতের কোনো নেতা নন। আফফান হাসান ইমরান চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও শিবিরের দায়িত্বশীল। ছাত্রশিবিরের দায়িত্বশীলকে জামায়াত বহিষ্কার বা অব্যাহতি দিতে পারে না। এই দুজনের ব্যাপারে এরকম কোনো ঘটনাও ঘটেনি।’

এর আগে বুধবার সন্ধ্যার পর বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে ‘চট্টগ্রামে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াতের দুই নেতা বহিষ্কার’, ‘চাঁদাবাজিতে জড়িয়ে পড়ায় জামায়াতের দুই নেতা বহিষ্কার’ এবং ‘বিএনপির সঙ্গে চাঁদাবাজির অভিযোগ, জামায়াতের দুই নেতাকে বহিষ্কার’—এ ধরনের শিরোনামে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

এসব প্রতিবেদনে চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদককে চাঁদাবাজিসহ বিভিন্ন নৈতিক স্খলন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিরসরাই উপজেলা জামায়াত থেকে বহিষ্কারের তথ্যও প্রকাশ করা হয়।

তবে উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী এবং চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফফান হাসান ইমরান এসব তথ্য অস্বীকার করেছেন। পৌরসভা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০