ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন রাড্ডা ক্লিনিক দখলকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে টাকা আত্মসাৎ শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে তিনবার আছাড়, সহপাঠীর বাবা আটক ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে চার্জ লাগবে না ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ফুলবাড়ী সীমান্তে ৩ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ পণ্য জব্দ বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে টাকা আত্মসাৎ

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৩:৩৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৩:৩৭:২৭ অপরাহ্ন
আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে টাকা আত্মসাৎ

আমেরিকার বিভিন্ন নামী-দামি কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার পাঠিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার রাতে রাজধানীর আজমপুর এলাকায় অভিযান চালিয়ে মো. তানভীর হাসান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সিআইডি জানায়, মামলার বাদী একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। গত ৯ আগস্ট সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেজের সন্ধান পান। ওই পেজে আমেরিকার বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে কাজের বিজ্ঞপ্তি দেওয়া ছিল। বিজ্ঞপ্তিতে আগ্রহী হয়ে তিনি পেজে দেওয়া একটি বিদেশি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন।

একপর্যায়ে চক্রের এক সদস্য ভুক্তভোগীকে আমেরিকার একটি প্রতিষ্ঠানে চাকরির অফার লেটার পাঠান। চাকরি পাওয়ার আশ্বাসে প্রতারিত হয়ে তিনি অভিযুক্তদের দেওয়া বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বরে টাকা পাঠান।

সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভুক্তভোগী মোট ৩ লাখ ৮৩ হাজার ৮১০ টাকা পাঠান। পরে আরও টাকা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে প্রতারকরা ক্ষিপ্ত হয়ে তাকে ভয়ভীতি দেখানো ও হুমকি দিতে শুরু করে।

পরবর্তীতে অফার লেটারসহ চাকরির বিষয়টি ভুয়া বলে বুঝতে পারেন ওই ব্যক্তি। তিনি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা মোবাইল নম্বর থেকে তাকে ব্লক করে দেয়। পরে প্রতারণার অভিযোগে তিনি তেজগাঁও থানায় মামলা করেন।

সিআইডি জানায়, মামলাটি তদন্তের সময় সংশ্লিষ্ট তথ্য ও লেনদেন বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের প্রকৃত ঠিকানা শনাক্ত করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তানভীর হাসানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো আলামত জব্দ করা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিআইডি আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন

উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন