ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭ গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মতবিরোধ ভারতের কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার ৩৬ পিলারে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ৬৫ জন উদ্ধার, আটক ১১ ডায়েটে অতিরিক্ত ফল খেয়ে উল্টো ওজন আরও বাড়াচ্ছেন না-তো? চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস, মদ ও ওষুধ জব্দ মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন রাড্ডা ক্লিনিক দখলকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১২:০৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১২:০৯:২১ অপরাহ্ন
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ নিয়ে গত তিন দিনে জেলার বিভিন্ন থানায় অভিযানে মোট ৫৪৭ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে জেলা পুলিশ জানায়, এদিন জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করা হয়। এর মধ্যে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জ থানায় ৫ জন, রায়পুর থানায় ২৪ জন, রামগঞ্জ থানায় ২২ জন, কমলনগর থানায় ১০ জন এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ৯ জন আটক হন।

পুলিশ জানায়, আটক ৯৯ জনের মধ্যে ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে ২৯ সেপ্টেম্বর রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এ ছাড়া ২৭ সেপ্টেম্বর রাতের অভিযানে ২৬৬ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়।

পুলিশের হিসাবে, ২৭ সেপ্টেম্বরের ২৬৬ জন, ২৯ সেপ্টেম্বরের ১৮৪ জন এবং ১ অক্টোবরের ৯৯ জনসহ তিন দিনে মোট ৫৪৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে অনেকে মুচলেকা নিয়ে ছাড়া পেলেও কয়েক দফায় মোট ৮৯ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে জেলার ছয়টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার

কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার