ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১২:১২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১২:১২:৫৩ অপরাহ্ন
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মোমিন আহমেদ ভূইয়া ওরফে ‘কানা মমিন’ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ সময় চাঁদাবাজির কাজে ব্যবহারের জন্য আনা একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোমিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মৃত নান্নু ভূইয়ার ছেলে।

এসআরবি-১১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোমিন একটি নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে চাঁদা দাবি করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

চাঁদা না দিলে ভবনের রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী জোরপূর্বক নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ অনুযায়ী, নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে একটি ট্রাকও আনা হয়েছিল। অভিযান চালিয়ে মোমিনকে গ্রেপ্তারের পাশাপাশি ট্রাকটি উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিন একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তাঁর সহযোগীরা ঠাকুরপাড়া ও আশপাশের এলাকায় দেশীয় অস্ত্রের মাধ্যমে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে দাবি করেছে বাহিনীটি।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, মোমিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে। এসব মামলার বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

এসআরবি-১১-এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার মোমিনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব