ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেঘনায় অভিযান: ৪ ড্রেজারসহ ৮ বালু ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড খাগড়াছড়িতে ৫ পরিত্যক্ত বস্তায় মিলল অস্ত্র ও লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন ‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক অর্ধ সহস্র কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার মাদক জব্দ বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭ গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মতবিরোধ ভারতের কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার মাদক জব্দ

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৬:৪০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৬:৪০:১০ অপরাহ্ন
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার মাদক জব্দ

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৫ লাখ ২৪ হাজার ৪৭৫ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি জানায়, শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ খেয়াঘাটে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯টি ডেক্সামেথাসন ও ৯৯৬টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়।

একই দিন ভোর ৫টার দিকে চরচিলমারী বিওপির ডিগ্রিরচর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে ৯৬০টি ডেক্সামেথাসন, ১ হাজারটি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করে বিজিবি।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর বিওপির পাকুড়িয়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় আট বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, তিনটি অভিযানে মোট ১০ বোতল ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯৬৯টি ডেক্সামেথাসন ও ১ হাজার ৯৯৬টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, আট বোতল ভারতীয় মদ এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়েছে।

জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ ২৪ হাজার ৪৭৫ টাকা বলে জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন।

সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেঘনায় অভিযান: ৪ ড্রেজারসহ ৮ বালু ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

মেঘনায় অভিযান: ৪ ড্রেজারসহ ৮ বালু ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড