ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৭:৩৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৭:৩৩:১৬ অপরাহ্ন
বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

নেত্রকোনার কেন্দুয়ায় বিনামূল্যে সিগারেট না দেওয়ায় মো. ইব্রাহিম খলিল (৩৫) নামে এক মুদিদোকানিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ ইব্রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পরে সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। বাজারে কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের পাশে ‘ইসরাত জাহান স্টোর’ নামে মুদিদোকান চালান ইব্রাহিম খলিল। তিনি চেংজানা গ্রামের মো. সুলতান উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার রাতে দোকানে বেচাকেনার সময় একই গ্রামের মৃত কদে নেওয়াজের ছেলে সুমন সেখানে এসে বিনা মূল্যে বা বাকিতে সিগারেট চান। ইব্রাহিম সিগারেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন দোকানে থাকা পেট্রল ইব্রাহিমের শরীরে ও দোকানের বিভিন্ন স্থানে ছিটিয়ে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ইব্রাহিম দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠান। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ইব্রাহিমের ভাই মো. লাদেন মিয়া বলেন, তার ভাইয়ের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। চিকিৎসকেরা তার অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন। আগুনে দোকানে থাকা প্রায় ৫০ হাজার টাকার মালামালও পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও ভিডিও ফুটেজের সহায়তায় রাত ১২টা ৫০ মিনিটের দিকে পার্শ্ববর্তী সহিলাটি গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সাহিতপুর বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর