ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক

দ্বিতীয় বর্ষপূর্তিতে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের বনভোজন

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৭:৩৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৭:৩৬:১১ অপরাহ্ন
দ্বিতীয় বর্ষপূর্তিতে ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের বনভোজন

ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের ২য় বর্ষপূর্তি ও বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) মুন্সিগঞ্জের মডার্ন গ্রীণ পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিপুলসংখ্যক সদস্য ও আবাসন ব্যবসায়ী অংশ নেন।

আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে আবাসন খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, মতবিনিময় ও যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাউথ ডেভেলপারস ফোরামের জেনারেল সেক্রেটারি ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ।

এ সময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকসহ সংগঠনটির অন্যান্য ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মিরপুর রিয়েল এস্টেট ফোরামের সভাপতি মো. সহিদুল ইসলাম এবং মিরপুর ও উত্তরা ফোরামের নেতৃবৃন্দ।

দিনব্যাপী আয়োজনে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে মতবিনিময় ও যোগাযোগের সুযোগ পান।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে আবাসন খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বাড়াতেও এ আয়োজন ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর