ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’ বাবার দাফনে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন, দাবি শাশুড়ির বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন ফুলার রোডের সেই তরুণের এক কথায় যে সিদ্ধান্ত নেন আসিফ নজরুল দক্ষ ও নৈতিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে: মামুনুল হক ঢাকার পথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ-সিগারেট আটক ২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

শুভশ্রীর সঙ্গে দেবের রোমান্স, নাচলেন ইধিকার সঙ্গেও

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১০:০৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১০:০৫:০৭ অপরাহ্ন
শুভশ্রীর সঙ্গে দেবের রোমান্স, নাচলেন ইধিকার সঙ্গেও

পূজায় মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ‘দেশু৭’। সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহের পাশাপাশি প্রচারণাতেও জমে উঠেছে দেব-শুভশ্রীর রসায়ন। এরই মধ্যে সিনেমার প্রচারে ইধিকা পাল ও অনির্বাণ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে কলকাতায় হাজির হয়েছেন দেব।

সিনেমার প্রচারণা শুরু হয়েছিল ত্রিপুরা থেকে। শুক্রবার কলকাতায় ফেরেন দেব ও শুভশ্রী। সেখানে আয়োজিত প্রচারণামূলক অনুষ্ঠানে ইধিকা পাল ও অনির্বাণ ভট্টাচার্যও অংশ নেন।

অনুষ্ঠানে সিনেমা নিয়ে কথা বলার পাশাপাশি ইধিকা ও শুভশ্রীর সঙ্গে মঞ্চে পারফর্ম করেন দেব। এ সময় তাদের বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুভশ্রী ও ইধিকার কপালে থাকা কিছু মুছে দিতে দেখা যায় দেবকে।

‘তোর শুধু তোর’ গানে পারফর্ম করার সময় দেব ও শুভশ্রীর পুরোনো রসায়নের ঝলকও দেখা যায়। একপর্যায়ে হাঁটু গেড়ে বসে শুভশ্রীর হাতে চুমু দেন দেব। পরে ‘ইলিশ-চন্দনা’ গানে ইধিকার সঙ্গে নাচার সময় শুভশ্রীকেও হাত ধরে মঞ্চের মাঝখানে নিয়ে আসেন তিনি।

গণমাধ্যমের সামনে দেব বলেন, ‘শুভশ্রী যদি দেশু৭-এর এই টিমে থাকে, তাহলে আমার জেতার ৯৯ শতাংশ চান্স আছে।’ শুভশ্রীকে সিনেমার জন্য প্রথম পছন্দ করার পেছনে এটিই অন্যতম কারণ বলে জানান তিনি।

‘দেশু৭’ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে দেবের। সিনেমাটি দেব ও শুভশ্রীর জুটির সপ্তম কাজ। সিনেমার নাম নিয়েও রয়েছে বিশেষ গল্প।

দেব জানান, পূজায় সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে তিনি বাধার মুখে পড়েছিলেন। তখন তিনি শুভশ্রীর কাছে সিনেমায় অভিনয়ের প্রস্তাব নিয়ে যান। তার প্রস্তাবে শুভশ্রী সম্মতি দেন। তবে সে সময় সিনেমার গল্প বা নাম—কোনোটিই চূড়ান্ত হয়নি বলে জানান দেব।

দেব-শুভশ্রীর জুটির সপ্তম সিনেমা হওয়ায় প্রাথমিকভাবে ছবিটিকে ‘দেশু ৭’ নামে ডাকা শুরু হয়। পরে নামটি দর্শকদের মধ্যে পরিচিতি পেলে সেটিই সিনেমার চূড়ান্ত নাম হিসেবে রাখা হয়।

সিনেমাটিকে ঘিরে আগ্রহের পাশাপাশি প্রচারণাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে ভক্তদের অংশগ্রহণকে। এরই মধ্যে ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট বিক্রির খবরও সামনে এসেছে। দেব ও শুভশ্রী জানিয়েছেন, এই টিকিটের অধিকারীরা সিনেমাটি প্রথম দেখার সুযোগ পাবেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁথিয়ার ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

সাঁথিয়ার ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত