ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা আছে কোথায়?

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৯:৩০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৯:৩০:০৯ পূর্বাহ্ন
দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা আছে কোথায়?

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শনিবার সকালে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। একই সময়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার হালনাগাদ তথ্যে এ চিত্র দেখা গেছে।

তথ্য অনুযায়ী, লাহোরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ২০৪। ১৭৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ঢাকা।

ঢাকার পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির একিউআই স্কোর ১৬৮। পঞ্চম অবস্থানে থাকা কুয়েতের রাজধানী কুয়েত সিটির স্কোর ১৬৫।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

একিউআই ১৫১ থেকে ২০০ হলে বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ পর্যন্ত বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

সেই হিসাবে শনিবার সকালে ঢাকার ১৬৯ একিউআইকে সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ের বাতাস হিসেবে দেখাচ্ছে আইকিউএয়ারের তথ্য।

আইকিউএয়ার বিভিন্ন শহরের বায়ুমানের তথ্য রিয়েল টাইমে প্রকাশ করে। ফলে দিনের বিভিন্ন সময়ে বায়ুর মান ও শহরগুলোর অবস্থান পরিবর্তিত হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী