ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’

গাজায় বসতবাড়িতে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৫

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৯:৪৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৯:৪৮:৩৪ পূর্বাহ্ন
গাজায় বসতবাড়িতে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৫

গাজা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৩ অক্টোবর) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিষ্টান নারী ও তার মেয়েও ছিলেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম গাজা সিটির রিমাল এলাকার আল-আসালা ভবনের একটি অ্যাপার্টমেন্টে হামলাটি চালানো হয়। স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে বাসিন্দাদের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

আল-জাজিরার খান ইউনিসভিত্তিক প্রতিবেদক হানি আল-শায়ের জানান, হামলার সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। প্রথমে যুদ্ধবিমান উড়তে শোনা যায়। এরপর পরপর তিনটি হামলা চালানো হয়।

হামলায় লক্ষ্যবস্তু অ্যাপার্টমেন্টটি ধ্বংস হয়ে যায়। একই সঙ্গে ভবনটির নিচের কয়েকটি তলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টা পর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এরপর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করেন সিভিল ডিফেন্সের সদস্যরা। নিখোঁজদের সন্ধান ও মরদেহ উদ্ধারে অভিযান চলার সময়ও এলাকায় ইসরাইলি ড্রোন উড়তে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ার শব্দও শোনা যায়।

প্রতিবেদক জানান, রিমাল গাজা সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। দীর্ঘদিনের সংঘাতের কারণে এলাকাটিতে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী তাঁবু ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

হামলায় নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধারকাজ ও ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী