ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৯:৫৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৯:৫৮:১৮ পূর্বাহ্ন
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয় এবার ক্যামেরার পেছনে দাঁড়িয়ে নির্মাতা হিসেবে অভিষেক করেছেন। দীর্ঘদিন ধরে তার পরিচালনায় আসার আলোচনা চললেও অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা ‘সিগমা’। মুক্তির পর ছবিটি নিয়ে দর্শকদের কাছ থেকে মিলছে মিশ্র প্রতিক্রিয়া।

‘সিগমা’ একটি এপিসোডিক অ্যাকশন-কমেডি ও হাইস্ট থ্রিলার। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ কিষান ও ফারিয়া আবদুল্লাহ। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন দর্শকরা।

একাংশের দর্শক ছবিটিকে অ্যাকশন ও বিনোদননির্ভর সিনেমা হিসেবে প্রশংসা করেছেন। তাদের মতে, সন্দীপ কিষানের অভিনয়, অ্যাকশন দৃশ্য এবং ইন্টারভ্যালের অংশ দর্শকদের আকৃষ্ট করেছে। কেউ কেউ জেসন সঞ্জয়ের নির্মাণকে বড় পর্দায় উপভোগ করার মতো বলেও মন্তব্য করেছেন।

তবে প্রশংসার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য ও চরিত্রায়ন নিয়ে সমালোচনাও রয়েছে। দর্শকদের একাংশের মতে, ছবির গল্প ও চরিত্রগুলো আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যেত। তাদের দাবি, ইন্টারভ্যাল ও কিছু নির্দিষ্ট দৃশ্য ছাড়া সিনেমাটিতে উল্লেখযোগ্য মুহূর্তের ঘাটতি রয়েছে।

একজন দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, নির্মাণের দিক থেকে সিনেমাটি মোটামুটি হলেও জেসনের লেখা চিত্রনাট্যে নতুনত্বের অভাব রয়েছে। তার মতে, ছবিটির গল্প ও চরিত্রায়ন কিছুটা গতানুগতিক মনে হয়েছে।

এদিকে সিনেমাটির ফার্স্ট ডে ফার্স্ট শো ঘিরে আবেগঘন পরিবেশ তৈরি হয় চেন্নাইয়ের কমলা সিনেমাসে। জেসন সঞ্জয়কে সমর্থন জানাতে সেখানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা।

সিনেমা প্রদর্শনের সময় বড় পর্দায় বাবা থালাপতি বিজয়ের ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন জেসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই মুহূর্ত নিয়ে ভক্তদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

লাইকা প্রোডাকশন্সের ব্যানারে সুবাস্করণ প্রযোজিত ‘সিগমা’ ইউ/এ সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন থমন এবং চিত্রগ্রহণ করেছেন কৃষ্ণন বসন্ত।

নির্মাতা হিসেবে জেসন সঞ্জয়ের প্রথম সিনেমা হওয়ায় মুক্তির আগে থেকেই ‘সিগমা’ নিয়ে আগ্রহ ছিল দর্শকদের। এখন প্রেক্ষাগৃহে দর্শকদের প্রতিক্রিয়াই তার অভিষেক সিনেমার গ্রহণযোগ্যতার বড় সূচক হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী