ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’

ইসরায়েলগামী বিমান বিধ্বস্তের চেষ্টা, ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১০:০১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১০:০১:২৪ পূর্বাহ্ন
ইসরায়েলগামী বিমান বিধ্বস্তের চেষ্টা, ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানের কো-পাইলটের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাইলটের নাম হামাম আল-হামানি। ২৯ বছর বয়সী এই পাইলট ওমানের নাগরিক হলেও সংযুক্ত আরব আমিরাতে বেড়ে উঠেছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামাম আল-হামানির নামে থাকা একটি লিংকডইন অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, তিনি প্রায় সাত বছর ওমান এয়ারে কাজ করেছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওই প্রতিষ্ঠান ছাড়ার পর একই বছরের জুনে মরক্কোর রয়্যাল এয়ার মারোকে যোগ দেন। সেখানে ২০২৬ সালের জুন পর্যন্ত কাজ করেছেন বলে ওই প্রোফাইলে উল্লেখ ছিল।

তবে লিংকডইন প্রোফাইলে ফ্লাইদুবাইয়ে তার চাকরির তথ্য উল্লেখ ছিল না। একটি সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে, অ্যাকাউন্টটি হামামেরই ছিল। পরে অ্যাকাউন্টটি মুছে ফেলা হয়। এটি কেন মুছে ফেলা হয়েছে, সে বিষয়ে জানতে লিংকডইনের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

হামাম যুক্তরাজ্যের বাকিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটিতে বিমান চলাচল ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, তিনি অনলাইনে পড়াশোনা করে ২০২৩ সালে এ বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

সিএনএন আরও জানিয়েছে, হামামের এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও পরে মুছে ফেলা হয়েছে। এর আগে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা একটি ভিডিও পেয়েছিল সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, ককপিট থেকে ধারণ করা ওই ভিডিওতে ইসরায়েলি বিমান দেখা যায়।

সিএনএনের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ওই ভিডিওর শেষাংশে আল-কায়েদার সাবেক নেতা আয়মান আল-জাওয়াহিরি এবং জর্ডানীয় নাগরিক হুমাম খলিল আবু-মুলাল আল-বালাওইয়ের ছবি ছিল। আল-বালাওই ২০০৯ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালিয়েছিলেন।

এ ছাড়া হামামের আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ইসলামের তিন পবিত্র স্থান—মক্কা, মদিনা ও জেরুজালেমের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ভিডিওর পটভূমিতে একটি ইসলামিক কবিতা আবৃত্তি করা হচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমের এসব কনটেন্টের সঙ্গে হামলার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। একইভাবে তার পরিচয় ও কর্মজীবনসংক্রান্ত তথ্যও সংবাদমাধ্যমগুলোর উদ্ধৃত সূত্র ও অনলাইন প্রোফাইলের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী