ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’

মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয়

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১০:৩৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১০:৩৭:১৬ পূর্বাহ্ন
মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয়

লিওনেল মেসির মালিকানায় যাওয়ার ঘোষণা আসার এক দিন পরই বড় জয় পেয়েছে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে। লা লিগা হাইপারমোশনের ম্যাচে শুক্রবার রিয়াল ওভিয়েদোকে ৪-১ গোলে হারিয়েছে তারা।

বৃহস্পতিবার এলদেনসের মালিকানার অংশ নেওয়ার ঘোষণা আসে মেসির। এর পরদিনই নতুন মালিকের অধীনে প্রথম ম্যাচ খেলতে নামে ক্লাবটি। ম্যাচের শুরুতেই অবশ্য পিছিয়ে পড়ে তারা।

দ্বিতীয় মিনিটেই আলবার্তো রেইনার গোলে এগিয়ে যায় ওভিয়েদো। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই বিরতিতে যায় এলদেনসে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মেসির মালিকানাধীন ক্লাবটি। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে রবার্তো লোপেজ গোল করে সমতা ফেরান। ৬৮ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে গোল করে এলদেনসেকে এগিয়ে দেন ফিদেল।

এরপর ম্যাচের শেষ দিকে আরও দুটি গোল করে বড় জয় নিশ্চিত করে এলদেনসে। ৯০ মিনিটে আইমার ওলাবারিয়েতা গোল করে ব্যবধান ৩-১ করেন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জাভি রাসত্রোহো গোল করলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

ম্যাচ চলাকালে এলদেনসের খেলা দেখার একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন মেসি। নতুন মালিকানার ঘোষণার পর প্রথম ম্যাচেই দলের এমন জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনায় আসে।

৩৯ বছর বয়সী মেসি এলদেনসের আগের সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডারের অংশ কিনে ক্লাবটির নিয়ন্ত্রণ নেওয়ার উদ্যোগ নিয়েছেন। তবে লেনদেনটি পুরোপুরি কার্যকর হওয়ার জন্য স্পেনের হায়ার স্পোর্টস কাউন্সিলের অনুমোদন প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে বর্তমানে স্পেনের দ্বিতীয় স্তরের পেশাদার ফুটবল প্রতিযোগিতা লা লিগা হাইপারমোশনে খেলছে।

স্পেনে মেসির মালিকানাধীন এটি প্রথম ক্লাব নয়। চলতি বছরের এপ্রিলে কাতালান ক্লাব ইউই কর্নেলিয়ার মালিকানাও নেওয়ার খবর আসে তাঁর। তবে এলদেনসের মাধ্যমে স্পেনের পেশাদার লিগে খেলা আরেকটি ক্লাবের সঙ্গে যুক্ত হলেন আর্জেন্টাইন তারকা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী