ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না: মামুনুল হক মধ্যরাতে নৌকা বাইচের মাঠে খাদ্যমন্ত্রী বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী রাজধানীতে একদিনে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’: শফিকুর রহমান সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়াতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’ ‘সংগঠন হিসেবে শিবির যেসব কর্মকাণ্ডের দায় নিতে পারত না, তা করত আম্মার’ বাবার দাফনে মোজতবা খামেনি উপস্থিত ছিলেন, দাবি শাশুড়ির

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ১১:০০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ১১:০০:৫৯ পূর্বাহ্ন
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাঞ্জাব সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার তিন নিরস্ত্র পাকিস্তানি নাগরিককে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি চালান বলে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের দাবি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ওই তিন ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়।

তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ওই তিন ব্যক্তি সীমান্ত পার হওয়ার কোনো চেষ্টা করেননি। পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান টেলিভিশন (পিটিভি) নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, তিনজন একটি সীমান্ত পিলারের কাছাকাছি গিয়েছিলেন। তখনই তাদের ওপর গুলি চালানো হয়।

নিরাপত্তা সূত্রের দাবি, নিহত ও আহত তিনজনের কেউই সীমান্তের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করেননি। এ ঘটনাকে ভারতের সঙ্গে বিদ্যমান সীমান্ত ব্যবস্থার গুরুতর লঙ্ঘন হিসেবেও উল্লেখ করেছে পাকিস্তানি সূত্রটি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে পাকিস্তান এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পাল্টা পদক্ষেপের ঘোষণা দেয়নি।

ভারত সরকার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তিন পাকিস্তানি সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন এবং সে কারণেই বিএসএফ গুলি চালায়।

ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মির ইস্যুতে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ কারণে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন অংশে মাঝেমধ্যে উত্তেজনা ও গুলির ঘটনা ঘটে। তবে পাঞ্জাব সীমান্ত তুলনামূলকভাবে শান্ত হিসেবে পরিচিত। সেই সীমান্তেই নতুন করে এ ধরনের ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী