ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’ বেতন-অবসর ভাতার জন্য শিক্ষকদের অফিসে-অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী কুমিল্লায় মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ জব্দ গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে সরকারের নেই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা ‘সবার সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত’ নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬ মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার

পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব ভারতের

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১০:১২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১০:১২:১৯ পূর্বাহ্ন
পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব ভারতের

পাঞ্জাব সীমান্তে গুলির ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে শনিবার (৩ অক্টোবর) তাঁকে তলব করা হয়। খবর এনডিটিভির।

এর কয়েক ঘণ্টা আগে সীমান্তে দুই পাকিস্তানি নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছিল পাকিস্তান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশে অব্যাহত সহায়তার বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ২ অক্টোবর পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে ঘটে যাওয়া ঘটনা নিয়ে পাকিস্তানের তোলা অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

ভারতের দাবি, তিন ব্যক্তি সীমান্ত পেরিয়ে দেশটির ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। বিএসএফের একাধিক সতর্কবার্তা উপেক্ষা করে তাঁরা সীমান্তের বেড়ার দিকে এগিয়ে গেলে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বাহিনী ব্যবস্থা নিতে বাধ্য হয়।

ভারতের বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি পাকিস্তানভিত্তিক সশস্ত্র মাদক পাচারকারী চক্রের সীমান্ত অতিক্রমের প্রবণতা তুলে ধরেছে। এ ধরনের অনুপ্রবেশ ও মাদক চোরাচালান এবং এতে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের নিয়ম ও দ্বিপক্ষীয় চুক্তি মেনে চলা, নিজ ভূখণ্ড থেকে অননুমোদিত সীমান্ত পারাপার ঠেকানো এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, বিএসএফের সদস্যরা বিনা উসকানিতে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যা করেছেন। ঘটনাটিকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ আখ্যা দিয়ে এর স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করেছে ইসলামাবাদ।

দুই দেশের পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের মধ্য দিয়ে সীমান্তে গুলির ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের

ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের