ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা ‘সবার সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত’ নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬ মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার

মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে ৭ লাখ টাকার সুতা জব্দ

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১২:১১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১২:১১:২৮ অপরাহ্ন
মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে ৭ লাখ টাকার সুতা জব্দ

নরসিংদীর মাধবদীতে শুল্ক-কর ফাঁকির সন্দেহে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ করেছে পুলিশ। এ সময় সুতা বহনকারী একটি ভ্যান ও এর চালককে হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে সন্ধ্যায় মাধবদীর বিরামপুর এলাকা থেকে সুতা বোঝাই ভ্যানটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা ২০ কার্টনে মোট ২ হাজার ২০০ পাউন্ড সুতা রয়েছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। সুতাগুলো কোথা থেকে আমদানি করা হয়েছে, কোন প্রতিষ্ঠানের জন্য নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয় যাচাই করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, মাধবদীর জাহাঙ্গীর ট্রেডার্স থেকে মর্ডান ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের জন্য এসব সুতা নেওয়া হচ্ছিল। তবে এ তথ্যের আনুষ্ঠানিক সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চীন থেকে আমদানি করা সুতা বোঝাই ভ্যানটি নরসিংদী সদর উপজেলার পুরিন্দা এলাকা থেকে মাধবদীর একটি কারখানার উদ্দেশে যাচ্ছিল। পথে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক কামরুল হাসানের সন্দেহ হলে তিনি ভ্যানটি থামিয়ে মাধবদী থানায় নিয়ে যান।

পরে পুলিশ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২০ কার্টন সুতা জব্দ করে। এ সময় চালককে হেফাজতে নেওয়া হলেও তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, জব্দ করা সুতার উৎস ও বৈধতা যাচাই করতে পুরিন্দা এলাকায় একটি দল পাঠানো হয়েছে। সেখানে আরও বিপুল পরিমাণ মালামালের সন্ধান পাওয়া গেছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

ওসি মো. কামাল হোসেন বলেন, ‘বিটিএমএ পরিচালক কামরুল হাসান একটি ভ্যানসহ ২০ কার্টন চায়না সুতা থানায় নিয়ে আসেন। পরে ভ্যানচালকসহ মালামালগুলো জব্দ করা হয়। জব্দ করা সুতার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।’

তিনি বলেন, বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের জানানো হয়েছে। সুতার বৈধ আমদানি কাগজপত্র, শুল্ক-কর পরিশোধ এবং কোন প্রতিষ্ঠান বা কারখানায় এগুলো নেওয়া হচ্ছিল—এসব যাচাই করা হচ্ছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে সুতার আমদানি ও শুল্ক-কর পরিশোধের কাগজপত্র পাওয়া যায়নি। যাচাই-বাছাই শেষে বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা