ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: গোলাম মহিউদ্দিনের জামিন ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’ বেতন-অবসর ভাতার জন্য শিক্ষকদের অফিসে-অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী কুমিল্লায় মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ জব্দ গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে সরকারের নেই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা ‘সবার সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত’ নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬ মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য

শার্টের নিচে বেল্টে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১২:১২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১২:১২:১৪ অপরাহ্ন
শার্টের নিচে বেল্টে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর শরীর থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

রোববার (৪ অক্টোবর) গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে কাস্টমস হাউস।

কাস্টমস সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-০১৯৬-এর যাত্রী মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউ (৪৩) এসব স্বর্ণ বহন করছিলেন।

ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর বিমান থেকে নামার সময় থেকেই সন্দেহভাজন ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে তিনি ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়।

গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশির সময় তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নয়টি স্বর্ণবার পাওয়া যায়। এর মধ্যে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবার রয়েছে। সবগুলোই ২৪ ক্যারেটের।

কাস্টমস জানায়, স্বর্ণবারগুলো কালো কাপড়ের একটি বেল্টে মোড়ানো অবস্থায় শার্টের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। রাতে তার শরীর থেকে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।

কাস্টমসের তথ্য অনুযায়ী, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। স্বর্ণ বহনের বৈধতার পক্ষে কোনো নথিও দেখাতে পারেননি তিনি।

কাস্টমস হাউস জানায়, কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারায় স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: গোলাম মহিউদ্দিনের জামিন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: গোলাম মহিউদ্দিনের জামিন