ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫২ বছর ধরে ১ টাকা বেতনের শিক্ষক লুৎফুর রহমান পেলেন সম্মাননা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: গোলাম মহিউদ্দিনের জামিন ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’ বেতন-অবসর ভাতার জন্য শিক্ষকদের অফিসে-অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী কুমিল্লায় মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ জব্দ গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে সরকারের নেই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা ‘সবার সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত’ নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬ মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়

যিনি আমার সংসার ভাঙছেন তাকে ঈশ্বর দেখবেন: গোবিন্দপত্নী

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১২:২২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১২:২২:০২ অপরাহ্ন
যিনি আমার সংসার ভাঙছেন তাকে ঈশ্বর দেখবেন: গোবিন্দপত্নী

কদিন আগে বিচ্ছেদের মামলা আদালত থেকে তুলে নিয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। তবে এরপরও তাদের দাম্পত্য নিয়ে গুঞ্জন থামেনি। এর মধ্যে এক তরুণ অভিনেত্রীর সঙ্গে গোবিন্দের পরকীয়ার গুঞ্জনও ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে সুনীতা বলেছেন, যারা তাকে কষ্ট দিচ্ছেন এবং তার সংসার ভাঙছেন, তাদের বিচার ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছেন।

সম্প্রতি কলকাতায় গিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সুনীতা। সেখানে বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে তার দাম্পত্য জীবনের টানাপড়েনের বিষয়টি।

গোবিন্দকে নিয়ে সরাসরি মন্তব্য করতে না চাইলেও নিজের অনুভূতির কথা জানিয়েছেন সুনীতা। তিনি বলেন, ‘গোবিন্দকে নিয়ে আমার কিছু বলার নেই। শুধু সুনীতার বিষয়ে কথা বলব। হ্যাঁ, আমিও মানুষ। আমার খারাপ লাগলে ভগবানের কাছে গিয়ে বসি। আর আমি কর্মে বিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘ভালো মানুষকে যে দুঃখ দিচ্ছেন, যিনি আমাকে কাঁদাচ্ছেন, যিনি আমার সংসার ভাঙছেন, ঈশ্বর তাঁকে দেখে নেবেন। তাঁর ওপর সব ছেড়ে দিয়েছি।’

তবে দাম্পত্যে টানাপড়েন থাকলেও সন্তানদের কাছে গোবিন্দের বিরুদ্ধে কোনো নেতিবাচক কথা বলেন না বলে জানিয়েছেন সুনীতা। তার ভাষায়, ‘আমি বাচ্চাদের কখনো বলি না, বাবাকে ছেড়ে দাও। কোনো মানেই হয় না। ওদের বাবা গোবিন্দ।’

সন্তানদের নিজেদের মতো শক্ত থাকার পরামর্শ দেন বলেও জানান তিনি। সুনীতা বলেন, ‘আমি শুধু বলি, আমার মতো শক্ত হও। আমার ছেলে সিনেমায় আসছে, ও খুব পরিশ্রম করেছে। আমি চাই ওর ছবি সুপারহিট হয়ে যাক। আমি চাই ওর উন্নতি হোক।’

কলকাতার সঙ্গেও সুনীতার বিশেষ সম্পর্ক রয়েছে। সেখানে তার নিজস্ব বাড়ি আছে। মুম্বাইয়ের ব্যস্ত জীবন থেকে কিছুটা স্বস্তি পেতে মাঝেমধ্যে কলকাতায় যান তিনি। সেখানে ভোরে উঠে প্রার্থনা করা, সন্ধ্যায় ফুচকা খাওয়া এবং পরিচিতজনদের সঙ্গে সময় কাটান বলে জানান।

গোবিন্দ ও সুনীতার দাম্পত্য জীবন প্রায় ৩৭ বছরের। সম্প্রতি তাদের বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু হলেও সুনীতা আদালত থেকে বিচ্ছেদের মামলা তুলে নেওয়ার পর নতুন করে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫২ বছর ধরে ১ টাকা বেতনের শিক্ষক লুৎফুর রহমান পেলেন সম্মাননা

৫২ বছর ধরে ১ টাকা বেতনের শিক্ষক লুৎফুর রহমান পেলেন সম্মাননা