ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫ মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত আটক রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’ শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিপাকে সঞ্জয় দত্ত সালমান শাহ হত্যা মামলায় জামিন পেলেন না ডন ৫২ বছর ধরে ১ টাকা বেতনের শিক্ষক লুৎফুর রহমান পেলেন সম্মাননা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: গোলাম মহিউদ্দিনের জামিন ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’ বেতন-অবসর ভাতার জন্য শিক্ষকদের অফিসে-অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী কুমিল্লায় মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ জব্দ গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে সরকারের নেই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

শুটিং সেটে আগুন, অল্পের জন্য বাঁচলেন নায়িকা

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১২:২৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১২:২৩:১৪ অপরাহ্ন
শুটিং সেটে আগুন, অল্পের জন্য বাঁচলেন নায়িকা

গল্পের প্রয়োজনে আগুনের মধ্যে দাঁড়িয়ে অভিনয় করার কথা ছিল নায়িকার। সেভাবেই সাজানো হয়েছিল শুটিং সেট। চারদিকে জ্বলছিল আগুন, মাঝখানে দাঁড়িয়ে ছিলেন অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে। হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে অভিনেত্রীর পোশাকেও। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি।

ভারতের উত্তর প্রদেশের জৌনপুরের বদলাপুরে ভোজপুরি সিনেমা ‘ভূতনি কা বদলা’র শুটিংয়ে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দৃশ্য ধারণের সময় অতিরিক্ত বাতাসের কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে উঠলে শুটিং ইউনিটের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে আগুনের আঁচ লাগে সঞ্জনার পোশাকে। সঙ্গে সঙ্গে ইউনিটের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং অভিনেত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। অল্পের জন্য রক্ষা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সঞ্জনাও। এ ঘটনায় শুটিং ইউনিটের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

সঞ্জনা বলেন, ছবির জন্য পুরো টিম যে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করছে, তা প্রশংসার দাবি রাখে। দুর্ঘটনার পরও টিমের সদস্যদের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

‘ভূতনি কা বদলা’ একটি ভৌতিক-কমেডি সিনেমা। এতে সঞ্জনা পাণ্ডে ছাড়াও অভিনয় করছেন অরবিন্দ আকেলা কাল্লু, পূজা গাঙ্গুলী ও মাহী শ্রীবাস্তবসহ আরও অনেকে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫

থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫