ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি

শিবচরে মরণফাঁদ রেললাইন: ২ বছরেই ৩ ডজন প্রাণহানি

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১২:৪৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১২:৪৪:৫১ অপরাহ্ন
শিবচরে মরণফাঁদ রেললাইন: ২ বছরেই ৩ ডজন প্রাণহানি

পদ্মা সেতু হয়ে মাদারীপুরের শিবচর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেললাইন স্থানীয়দের কাছে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। রেল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে রেললাইনে আড্ডা, হাঁটাহাঁটি ও ছবি তুলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে মানুষের ভিড় দেখা যায়।

শিবচর রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত শিবচর অংশে ট্রেনে কাটা পড়ে ৩৬ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে রেললাইনে ঘুরতে বা ছবি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। অন্যরা রেললাইন পারাপারের সময় দুর্ঘটনা ও আত্মহত্যার ঘটনায় মারা গেছেন।

জানা গেছে, পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য প্রায় ৩১ কিলোমিটার। এ অংশে মাদারীপুরের শিবচরে পদ্মা ও শিবচর নামে দুটি স্টেশন রয়েছে। এই রেলপথ দিয়ে ঢাকা কমলাপুর থেকে রাজশাহী, খুলনা ও বেনাপোল রুটে ট্রেন চলাচল করে।

নতুন রেললাইন নির্মাণের পর থেকেই স্থানীয়দের মধ্যে এটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। প্রতিদিন বিকালের পর রেললাইনের বিভিন্ন স্থান অনেকটা বিনোদনকেন্দ্রের মতো হয়ে ওঠে। শিবচরের পাঁচ্চর, সূর্যনগর, মালিগ্রাম ও পুলিয়া এলাকায় বিকাল থেকে গভীর রাত পর্যন্ত আড্ডা দেন স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। অনেকে রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি ও সেলফিও তোলেন।

স্থানীয়দের অভিযোগ, রেললাইন অনেক জায়গায় অরক্ষিত থাকায় এবং জনসচেতনতার অভাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দ্রুতগতির ট্রেন চলাচল। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বেড়া দেওয়া এবং সন্ধ্যার পর রেললাইনে টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা।

শিবচর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সেলিম হোসেন বলেন, ঢাকা-বেনাপোল রুটটি অত্যন্ত ব্যস্ত ও গতিশীল। রেললাইনে অযাচিতভাবে চলাচল না করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে এবং বিভিন্ন স্থানে সাইনবোর্ডও দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশেষ করে বিকাল থেকে রাত পর্যন্ত রেললাইনে হাঁটাহাঁটি বন্ধ করার জন্য মানুষকে সতর্ক করা হচ্ছে। তবে মানুষ সচেতন না হলে দুর্ঘটনা রোধ করা কঠিন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান