ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, মৌলভীবাজারে যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১২:৪৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১২:৪৭:৩০ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, মৌলভীবাজারে যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কটূক্তির অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলায় মো. মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নিজাম মিয়ার ছেলে।

পুলিশের দাবি, মামুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে একটি ভিডিও তৈরি করেন এবং তা নিজের টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সমালোচনা ও নিন্দা শুরু হয়।

পুলিশ আরও জানায়, মামুনের বিরুদ্ধে থানায় পূর্বের একটি মারামারির ঘটনায় লিখিত অভিযোগ রয়েছে।

মৌলভীবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান