ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫ মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত আটক রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’ শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিপাকে সঞ্জয় দত্ত সালমান শাহ হত্যা মামলায় জামিন পেলেন না ডন ৫২ বছর ধরে ১ টাকা বেতনের শিক্ষক লুৎফুর রহমান পেলেন সম্মাননা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: গোলাম মহিউদ্দিনের জামিন ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’ বেতন-অবসর ভাতার জন্য শিক্ষকদের অফিসে-অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী কুমিল্লায় মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ জব্দ গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে সরকারের নেই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২

জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১২:৫২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১২:৫২:৪৫ অপরাহ্ন
জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির

জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ শান্তিতে ঘুমাবে, আর সরকার তাদের নিরাপত্তার পাহারা দেবে—এটাই সরকারের দায়িত্ব।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর এই কর্মসূচি ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে।

সরকারের দায়িত্বের কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘আমরা ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব সরকারকে। আমরা ঘুমাতে দেব না। সরকারের কাজ ঘুমানো নয়। জনগণ শান্তিতে ঘুমাবে, সরকার পাহারা দেবে, এটা সরকারের কাজ।’

তিনি আরও বলেন, যে সরকার জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে পারে না, তাদের হাতে দায়িত্ব থাকার প্রয়োজন নেই। যারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, তাদের হাতেই দায়িত্ব যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সাদিক কায়েমের প্রশংসা করে জামায়াত আমির বলেন, ‘সাদিক কায়েম কী জিনিস ইতোমধ্যে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে। সে ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে মনের মতো করে সাজিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে সেরকমই মনের মতো করে সাজাবে, ইনশা আল্লাহ।’

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন খাল, নর্দমা ও জমাট বাঁধা স্থানে মশার প্রজননস্থল পরিষ্কারে সাদিক কায়েম অভিযান শুরু করেছেন। এ উদ্যোগের জন্য তাকে জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

ঢাকায় সাদিক কায়েম এবং ঢাকা উত্তরে সেলিম উদ্দিনের নেতৃত্বে কার্যক্রম পরিচালনার কথা জানিয়ে শফিকুর রহমান বলেন, সংগঠনের নেতাকর্মীদের গ্রাম পর্যন্ত জনগণের কাছে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে থাকার কথাও জানান তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের হাতে সরকারি কোনো তহবিল দেওয়া হয়নি। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের দেওয়া টাকা দিয়েই নেমেছি। সরকার, তুমি জনগণের টাকার দায়িত্বশীল, জনগণের ট্যাক্সের পাহারাদার। তোমাকে নামতে হবে, জনগণের দায়িত্ব তোমাকে নিতে হবে।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা কথায় চিঁড়া ভেজাই না, আমরা কাজে চিঁড়া ভেজাই।’

রাড্ডা মেডিকেল সেন্টারে চুরি, ডাকাতি, লুটপাট ও ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি যাতে বন্ধ হয়ে না যায় এবং মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য জামায়াতের পক্ষ থেকে অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

অনুদানের অর্থ হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় তারা রয়েছেন। তবে অনুমতি দিতে গড়িমসি করা হলে জনগণকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। তাঁর দাবি, লোক দেখানো বা ফটোসেশনের জন্য নয়, তারা আন্তরিকভাবে কাজ করতে চান।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা