ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: গোলাম মহিউদ্দিনের জামিন ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’ বেতন-অবসর ভাতার জন্য শিক্ষকদের অফিসে-অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী কুমিল্লায় মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ জব্দ গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে সরকারের নেই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা ‘সবার সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত’ নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬ মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য

চলে গেলেন কিংবদন্তি নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০১:১৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০১:১৫:০৬ অপরাহ্ন
চলে গেলেন কিংবদন্তি নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও

ভারতের বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও আর নেই। শনিবার রাতে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

বয়সজনিত নানা শারীরিক জটিলতায় বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন এই গুণী নির্মাতা। তেলুগু চলচ্চিত্রের অন্যতম সৃজনশীল পরিচালক হিসেবে পরিচিত সিঙ্গীতম পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ৬০টিরও বেশি সিনেমা নির্মাণ করেছেন। তেলুগুর পাশাপাশি তামিল, কন্নড় ও হিন্দি ভাষার সিনেমাতেও কাজ করেছেন তিনি।

সহকারী হিসেবে চলচ্চিত্রে যাত্রা

১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের গুদুরে জন্ম সিঙ্গীতম শ্রীনিবাস রাওয়ের। চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু কিংবদন্তি পরিচালক কে ভি রেড্ডির সহকারী হিসেবে। ‘মায়াবাজার’ ও ‘জগদেকা ভীরুনি কথা’র মতো জনপ্রিয় সিনেমার নির্মাণপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

১৯৭২ সালে ‘নীতি নিজায়িতি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় তাঁর। এরপর একের পর এক ভিন্নধর্মী সিনেমা নির্মাণ করে নিজের আলাদা পরিচয় তৈরি করেন।

‘ময়ুরি’তে বাস্তব জীবনের গল্প

১৯৭৪ সালে তিনি নির্মাণ করেন ‘দিক্কাত্র পার্বতী’। সিনেমাটি তামিল ভাষার সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। ১৯৭৭ সালের ‘থারাম মারিন্দি’ সিনেমার জন্যও তিনি নান্দী পুরস্কার অর্জন করেন।

১৯৮৫ সালের ‘ময়ুরি’ তাঁর ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী সুধা চন্দ্রনের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেন তিনি। এতে সুধা চন্দ্রন নিজেই অভিনয় করেন। পরে সিনেমাটি হিন্দিতে ‘নাচে ময়ুরি’ নামে নির্মিত হয়।

সংলাপহীন ‘পুষ্পক বিমানম’

সিঙ্গীতমের সবচেয়ে আলোচিত কাজগুলোর একটি ‘পুষ্পক বিমানম’। ১৯৮৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেন কমল হাসান ও অমলা। ছবিটির বিশেষত্ব ছিল, এতে প্রচলিত কোনো সংলাপ ছিল না।

অভিনয়, শব্দ, মুখের অভিব্যক্তি ও শরীরী ভাষার মাধ্যমে গল্প বলেছিলেন সিঙ্গীতম। ব্যতিক্রমী নির্মাণশৈলীর এই সিনেমা দর্শকের প্রশংসা পাওয়ার পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে।

কমল হাসানের সঙ্গে সফল জুটি

কমল হাসানের সঙ্গে সিঙ্গীতমের সৃজনশীল সম্পর্ক ছিল দীর্ঘদিনের। ‘সোম্মোকাদিদি সোকোকাদিদি’, ‘রাজা পারভাই’, ‘পুষ্পক বিমানম’ ও ‘মাইকেল মাদানা কামা রাজন’-এর মতো সিনেমায় তাঁদের কাজ দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

সময়ভ্রমণের গল্পেও সাফল্য

১৯৯১ সালের ‘আদিত্য ৩৬৯’ সিঙ্গীতমের আরেকটি উল্লেখযোগ্য সিনেমা। নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ছবিটিতে সময়ভ্রমণের গল্প তুলে ধরা হয়। তেলুগু সিনেমায় বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর গুরুত্বপূর্ণ কাজ হিসেবে সিনেমাটি এখনো আলোচিত।

এ ছাড়া ‘ভৈরব দ্বীপম’-এর মতো সিনেমায় ফ্যান্টাসি, পুরাণ ও অ্যাডভেঞ্চারের সমন্বয় ঘটিয়েছেন তিনি।

শেষ বয়সেও সিনেমার প্রতি আগ্রহ

দীর্ঘ ক্যারিয়ারে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা পেয়েছেন সিঙ্গীতম শ্রীনিবাস রাও। ২০১১ সালে তিনি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পান।

নব্বই পেরিয়েও সিনেমার প্রতি তাঁর আগ্রহ কমেনি। ২০২৬ সালে নবীন নির্মাতা নাগ অশ্বিনের প্রযোজনায় ‘সিং গীতম’ নামে তাঁর ৬১তম সিনেমা নির্মাণের তথ্যও সামনে আসে।

বৈচিত্র্যময় গল্প, নতুন নির্মাণশৈলী ও পরীক্ষামূলক কাজের জন্য সিঙ্গীতম শ্রীনিবাস রাও ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: গোলাম মহিউদ্দিনের জামিন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: গোলাম মহিউদ্দিনের জামিন