ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে চায় আরও ৬ দেশ

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:৫৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:৫৪:১৫ অপরাহ্ন
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে চায় আরও ৬ দেশ

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে’ যোগ দিতে ছয়টির বেশি দেশ আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এ তথ্য জানিয়েছেন। তাঁর ভাষ্য, চুক্তিটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করতে হলে বর্তমান তিন সদস্যের সম্মতি প্রয়োজন।

গত ৭ আগস্ট মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির উচ্চপর্যায়ের বৈঠক সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানেরা অংশ নেবেন।

সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে বৈঠকটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইসহাক দার জানিয়েছেন, নিউইয়র্কে ইরানের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। সেখানে হুথি ও সৌদি আরবের মধ্যে সংঘাত নিরসনের বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দারের ভাষ্য অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীও হুথি ও সৌদি আরবের মধ্যে সংঘাতের অবসান চান। তিনি ইরানি কর্মকর্তাদের মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে পাকিস্তানের অবস্থান জানিয়েছেন বলেও উল্লেখ করেন।

চুক্তিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত তিন দেশের সম্মতির ভিত্তিতেই নেওয়া হবে। নতুন দেশগুলো যোগ দিতে আগ্রহ দেখালেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, জামিন মেলেনি সেই কিশোরের

গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, জামিন মেলেনি সেই কিশোরের