ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ‘মোদি আমার বন্ধু হয়েও প্রশ্ন তোলেন ইউক্রেনের যুদ্ধে’! মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া সেরা কয়েকটি ছবি

দুর্গাপূজা উপলক্ষ্যে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৭:০২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৭:০২:৩৮ অপরাহ্ন
দুর্গাপূজা উপলক্ষ্যে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি

দুর্গাপূজাকে সামনে রেখে দেশের দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন মালিক সমিতি। সংগঠনটির প্রস্তাব অনুযায়ী, আগামীকাল সোমবার (৫ অক্টোবর) থেকে ২০ অক্টোবর পর্যন্ত বর্তমান রাত ৮টার পরিবর্তে আরও দুই ঘণ্টা দোকান খোলা রাখার সুযোগ দিতে হবে।

রোববার (৪ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে পাঠানো এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।

স্মারকলিপিতে ব্যবসায়ীরা বলেন, ঈদ ও দুর্গাপূজার মতো বড় উৎসবকে কেন্দ্র করে স্বাভাবিক সময়ের তুলনায় কেনাকাটা ও বেচাকেনা বেড়ে যায়। তাই ক্রেতা ও বিক্রেতা উভয়ের সুবিধা বিবেচনায় নিয়ে উৎসবের সময় দোকান খোলার সময় বাড়ানো প্রয়োজন।

ব্যবসায়ীরা তাদের বর্তমান আর্থিক পরিস্থিতির কথাও স্মারকলিপিতে তুলে ধরেছেন। তাদের দাবি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও দীর্ঘদিনের জ্বালানি সংকটের কারণে ব্যবসায় মন্দা চলছে। অনেক দোকানে আগের মতো বেচাকেনা না থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক চাপের মধ্যে রয়েছেন।

তারা বলেন, ঈদ ও পূজার সময় বেচাকেনা কিছুটা বাড়লেও নির্ধারিত সময়ের কারণে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয় না। উৎসবের মৌসুমে দোকানপাট খোলার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি ও বিদ্যুতের লোডশেডিং আগের তুলনায় নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিষয়টি বিবেচনা করে ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান, মার্কেট, বিপণিবিতান ও শপিংমল খোলা রাখার অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, জামিন মেলেনি সেই কিশোরের

গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, জামিন মেলেনি সেই কিশোরের