ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬ মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১০:১১:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১০:১১:২৫ পূর্বাহ্ন
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ র‌্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে থাকা ভারতের রাজধানী দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (এপিআই) স্কোর ছিল ৩৮৯। এ মাত্রার বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। একই সময়ে ঢাকার স্কোর ছিল ১৮২, যা ‘সবার জন্য অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে।

১৭২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৬৭ স্কোর নিয়ে যৌথভাবে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা ও পাকিস্তানের লাহোর।

তালিকায় ১৫৮ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। ১৫২ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে বাহরাইনের মানামা। মালয়েশিয়ার কুচিং ১৪৯ স্কোর নিয়ে অষ্টম এবং একই স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। ১৪২ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে কাতারের দোহা।

ঢাকার বায়ুর মান খারাপ হওয়ার অন্যতম প্রধান কারণ পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। ২ দশমিক ৫ মাইক্রোমিটারের চেয়ে ছোট এসব কণা শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে এবং রক্তপ্রবাহেও মিশে যেতে পারে। এতে হাঁপানি, ব্রঙ্কাইটিস ও হৃদ্‌রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বাতাসকে ভালো বা স্বাস্থ্যকর ধরা হয়। ৫১ থেকে ১০০ সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে প্রতিবছর বিশ্বে প্রায় ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশি না ব্রয়লার মুরগির ডিম ভালো

দেশি না ব্রয়লার মুরগির ডিম ভালো