ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী শিশুরা ঠিকমত বিকশিত হলে দেশের ভিত মজবুত হবে: প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন গ্রেপ্তার আজ নুডলস খাওয়ার দিন শাহজালালে তিন যাত্রীর ব্যাগে ৩২ লাখ টাকার বিদেশি সিগারেট মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট ৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫ মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত আটক রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’ শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিপাকে সঞ্জয় দত্ত সালমান শাহ হত্যা মামলায় জামিন পেলেন না ডন

ইউক্রেনকে ১.৩ বিলিয়ন ইউরোর সহায়তা জার্মানির

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১০:৫৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১০:৫৫:২৭ পূর্বাহ্ন
ইউক্রেনকে ১.৩ বিলিয়ন ইউরোর সহায়তা জার্মানির

ইউক্রেনকে ১ দশমিক ৩ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের নতুন সহায়তা প্যাকেজ দিয়েছে জার্মানি। রোববার (৪ অক্টোবর) জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আনাদোলুর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, নতুন সহায়তা প্যাকেজে অস্ত্রের পাশাপাশি শীত মৌসুমের আগে ইউক্রেনের জ্বালানি খাতের জন্য সহায়তাও রয়েছে।

তিনি বলেন, ‘এতে এমন অস্ত্র রয়েছে, যা এখন আমাদের প্রয়োজন। পাশাপাশি শীতের আগে জ্বালানি খাতের জন্যও গুরুত্বপূর্ণ সহায়তা রয়েছে। অবশ্যই আমরা আকাশ প্রতিরক্ষার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছি, যা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জেলেনস্কি জানান, ইউক্রেন ও জার্মানি ১৫টি চুক্তি ও নথিতে সই করেছে। এর বেশিরভাগই নিরাপত্তা সহযোগিতা, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও কেনা, জার্মান শিল্পপ্রতিষ্ঠানের জন্য অর্ডার এবং ইউক্রেনে যৌথ প্রকল্প বাস্তবায়নসংক্রান্ত।

তিনি বলেন, ‘আজ আমাদের করা চুক্তিগুলোর মোট মূল্য ৮ দশমিক ৫ বিলিয়ন ইউরোর বেশি।’

এ ছাড়া ড্রোন মোকাবিলায় যৌথ কার্যক্রম আরও বাড়াতে আলাদা একটি চুক্তি করা হবে বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

রোববার সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। সফরের আগে তিনি বলেন, জার্মানির বার্তা স্পষ্ট—‘আপনারা আমাদের ওপর নির্ভর করতে পারেন।’


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড