ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬ মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা ‘আমি আওয়ামী লীগার না’— বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

ধর্ষণ চেষ্টাকারীকে ইট নিক্ষেপের সময় ওসি আহত, পাশের থানায় আশ্রয়

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১০:৫৯:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১০:৫৯:৩৬ পূর্বাহ্ন
ধর্ষণ চেষ্টাকারীকে ইট নিক্ষেপের সময় ওসি আহত, পাশের থানায় আশ্রয়

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে থানায় নেওয়ার সময় স্থানীয়দের ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গুরুতর আহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ব্যক্তি জাকির হোসেন (৬৫) চাঁদনী হাউজিংয়ের হাজির বাড়ির ভাড়াটিয়া। স্থানীয়দের অভিযোগ, রোববার রাতে তিনি নিজ ঘরে পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পাশের কক্ষের নারীরা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হলে জাকির শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে ভেতরে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এ সময় স্থানীয় বাসিন্দারা নিজেরাই জাকিরের বিচার দাবি করেন এবং তাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলমের নেতৃত্বে প্রায় ২০ থেকে ২২ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে যান।

পুলিশ জাকিরকে গাড়িতে তুলে নেওয়ার সময় স্থানীয়দের একাংশ তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে একটি ইটের আঘাতে ওসি মাহবুব আলমের মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন।

পরে পুলিশ জাকিরকে নিয়ে ফতুল্লা মডেল থানায় না গিয়ে পাশের সদর থানায় আশ্রয় নেয়। আহত ওসিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া হাসপাতাল) নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, জাকিরের বিরুদ্ধে শত শত এলাকাবাসী প্রতিবাদ জানান। পুলিশ সদস্যরা তাদের বুঝিয়ে শান্ত করে অভিযুক্তকে গাড়িতে তোলার সময় কিছু উচ্ছৃঙ্খল লোক তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে তার মাথায় লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

ওসি আরও বলেন, জাকিরের বিরুদ্ধে মামলা করা হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশি না ব্রয়লার মুরগির ডিম ভালো

দেশি না ব্রয়লার মুরগির ডিম ভালো