ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬ মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

প্লেগ আক্রান্ত হয়ে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১১:৩৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:৩৪:৩২ পূর্বাহ্ন
প্লেগ আক্রান্ত হয়ে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

রাশিয়ার সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে ২৮ বছর বয়সী এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যুর পর প্লেগের সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। ওই নারী ইরকুতস্ক অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতেন। তার সংস্পর্শে আসা প্রায় ২০০ জনকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে কোয়ারেন্টাইন ব্যবস্থা নেওয়া হয়েছে।

মারা যাওয়া ওই নারীর নাম দারিয়া শিপিলোভা। স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর পরীক্ষার নমুনা সংগ্রহের সময় প্লেগের জীবাণু বহনকারী একটি টেস্টটিউব ভেঙে যাওয়ার পর তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন। তবে রুশ স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

২৯ সেপ্টেম্বর গুরুতর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে শেলেখোভ জেলা হাসপাতালে ভর্তি হন শিপিলোভা। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয়। ১ থেকে ২ অক্টোবরের মধ্যে তিনি মারা যান।

তার মৃত্যুর পর সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে পর্যবেক্ষণে নেওয়া হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭ জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে ১৮৯ জনকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত পর্যবেক্ষণে থাকা কারও শরীরে রোগের উপসর্গ বা সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি বলে আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে।

ইরকুতস্কের শেলেখোভ জেলা হাসপাতালের একটি অংশও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি কয়েকটি হাসপাতালে সংক্রমণ প্রতিরোধে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইরকুতস্ক অঞ্চলে জনসমাগম ও প্রকাশ্য অনুষ্ঠান বাতিলের খবরও পাওয়া গেছে।

ইরকুতস্কের গভর্নর ইগর কোবজেভ শুরুতে ঘটনাটিকে ‘বিশেষভাবে বিপজ্জনক সংক্রমণের’ সম্ভাব্য ঘটনা হিসেবে উল্লেখ করে মানুষকে শান্ত থাকার আহ্বান জানান। পরে তিনি বলেন, মৃত নারীর নমুনায় তার পেশাগত কাজের সঙ্গে সংশ


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা

হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা