ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা ‘সবার সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত’ নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬ মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, লাগবে যেসব তথ্য বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ : মাইকেল মিলার জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল নতুন পে-স্কেলের হিসাব শুরু সোমবার, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে জনগণকে শান্তি দিতে না পারলে সেই সরকারের দরকার নেই: শফিকুর রহমান সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার

বাংলাদেশের কত জেলা ঘুরেছেন, ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১১:৪৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:৪৮:২১ পূর্বাহ্ন
বাংলাদেশের কত জেলা ঘুরেছেন, ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে আপনি ঘুরেছেন কতটি? অনেকের কাছেই হয়তো এর সঠিক হিসাব নেই। কারও ভ্রমণের তালিকায় আছে পাহাড়ি জেলা, কারও স্মৃতিতে নদীঘেরা জনপদ, আবার কেউ হয়তো সমুদ্রের কাছাকাছি কয়েকটি জেলা ঘুরেই থেমেছেন। এবার নিজের ভ্রমণের সেই হিসাবই চোখের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে একটি ডিজিটাল ম্যাপে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এমন একটি ‘ভ্রমণ ম্যাপ’ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। ভ্রমণপ্রেমীরা নিজেদের ঘুরে আসা জেলাগুলো চিহ্নিত করে তৈরি করছেন ব্যক্তিগত মানচিত্র। পরে সেটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করছেন।

কয়েক ক্লিকেই নিজের ম্যাপ

‘আনসিন বাংলাদেশ’ প্ল্যাটফর্মে গিয়ে সহজেই তৈরি করা যায় এই ভ্রমণ ম্যাপ। আট বিভাগের ৬৪ জেলার তালিকা থেকে ব্যবহারকারী যে জেলাগুলো ঘুরেছেন, সেগুলো নির্বাচন করতে পারবেন। চাইলে মানচিত্রে সরাসরি ক্লিক করেও জেলা চিহ্নিত করা যায়।

জেলা নির্বাচন শেষ হলে মোট কতটি জেলা ঘোরা হয়েছে, সেটিও দেখাবে প্ল্যাটফর্মটি। যেমন ১০টি জেলা ঘুরে থাকলে সেখানে দেখা যাবে ১০/৬৪।

সব জেলা একসঙ্গে নির্বাচন করার জন্য রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। নতুন করে শুরু করতে চাইলে ব্যবহার করা যাবে ‘সব মুছুন’।

নিজের পছন্দে সাজানোর সুযোগ

শুধু জেলা চিহ্নিত করেই থেমে থাকতে হবে না। ম্যাপটি নিজের মতো করে সাজানোরও সুযোগ রয়েছে। পাঁচ ধরনের রঙের থিমের পাশাপাশি এতে নিজের নাম ও ছবি যোগ করা যায়। নাম না দিলে ম্যাপে স্বয়ংক্রিয়ভাবে ‘আমার বাংলাদেশ’ লেখা দেখাবে।

তৈরি করা ম্যাপ পিএনজি, জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করা যায়। ফলে ভ্রমণের স্মৃতি হিসেবে রেখে দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সহজে শেয়ার করা সম্ভব।

একই প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশ ঘোরার হিসাব রাখার জন্য ‘বিশ্ব ভ্রমণ ম্যাপ’ তৈরির সুবিধাও রয়েছে।

শুধু ম্যাপ নয়, ভ্রমণের পরিকল্পনাও

প্ল্যাটফর্মটির ব্যবহার শুধু ভ্রমণের হিসাব রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। এতে রয়েছে ট্রিপ প্ল্যানার। বাংলাদেশের ৬৪ জেলার প্রায় ২৪০টির বেশি দর্শনীয় স্থান, যাতায়াতের মাধ্যম, সম্ভাব্য থাকা-খাওয়ার খরচসহ বিভিন্ন তথ্য এক জায়গায় দেওয়া হয়েছে।

সময়, বাজেট ও ভ্রমণসঙ্গীর সংখ্যা বিবেচনায় নিয়ে ব্যবহারকারী নিজের জন্য ভ্রমণসূচি তৈরি করতে পারেন। দুর্গম এলাকায় যাওয়ার ক্ষেত্রে সরকারি নির্দেশনার তথ্যও রাখা হয়েছে। এমনকি ভ্রমণ শেষে শুরুর জায়গায় ফিরে আসবেন কি না, সেটিও পরিকল্পনায় নির্ধারণ করা যায়।

পরিকল্পনা চূড়ান্ত করার পর সেটি প্রিন্ট অথবা পিডিএফ হিসেবেও সংরক্ষণ করা সম্ভব। অর্থাৎ যাত্রার আগে হাতে রাখা যায় পুরো ভ্রমণসূচি।

কুইজ ও ম্যাপ পাজল

বাংলাদেশকে আরও ভালোভাবে জানার জন্য প্ল্যাটফর্মটিতে রয়েছে কুইজ ও ম্যাপ পাজল। এগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন জেলার ভূগোল, ঐতিহ্য ও দর্শনীয় স্থান সম্পর্কে জানার সুযোগও রয়েছে।

একসময় ভ্রমণের হিসাব হয়তো ডায়েরির পাতায় লেখা হতো। এখন সেই তালিকাই জায়গা করে নিচ্ছে ডিজিটাল মানচিত্রে। ৬৪ জেলার মধ্যে নিজের ভ্রমণের কতটা পথ পেরিয়েছেন, এই ম্যাপ সেই হিসাবটিই নতুন করে দেখার সুযোগ করে দিচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা