ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী শিশুরা ঠিকমত বিকশিত হলে দেশের ভিত মজবুত হবে: প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা হুমায়ুন গ্রেপ্তার আজ নুডলস খাওয়ার দিন শাহজালালে তিন যাত্রীর ব্যাগে ৩২ লাখ টাকার বিদেশি সিগারেট মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট ৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের বাজারে অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫ মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত আটক রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’ শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিপাকে সঞ্জয় দত্ত সালমান শাহ হত্যা মামলায় জামিন পেলেন না ডন

মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড়

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১২:০৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১২:০৮:৫১ অপরাহ্ন
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনির অনুমতি নিয়েই তিনি দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন এই মহাতারকা।

২০০৫ সালের ১৬ আগস্ট আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর দুই দশকের বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে তাঁর ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ। এ সময়ে তিনি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকাসহ একাধিক শিরোপা জিতেছেন। জাতীয় দলের হয়ে করেছেন রেকর্ড ১২৫ গোল।

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় চলছে ব্যাপক প্রস্তুতি। ম্যাচটি হবে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এরই মধ্যে মেসিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি প্রকাশ করেছে।

তবে ঐতিহাসিক এই ম্যাচের আগে প্রতিপক্ষ বেনিন দলের পক্ষ থেকে উঠেছে অব্যবস্থাপনার অভিযোগ। বুয়েনস আইরেসে পৌঁছানোর পর দীর্ঘ যাত্রা, হোটেলের সুযোগ-সুবিধা এবং অনুশীলনের ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দলটি।

আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বেনিন দলের যাত্রায় প্রায় ২৫ ঘণ্টা সময় লেগেছে। হোটেলে পৌঁছে দলের সদস্যরা কিছু কক্ষে গরম পানির ব্যবস্থা না পাওয়ার অভিযোগ করেন। অনুশীলনের জন্য দেওয়া কৃত্রিম টার্ফ ও ফিটনেস সুবিধাও পেশাদার দলের উপযোগী নয় বলে অভিযোগ উঠেছে।

দীর্ঘ যাত্রার কারণে দলের কয়েকজন সদস্য ভোগান্তিতে পড়েছেন বলেও বেনিনের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে পেশাদার প্রস্তুতি ব্যাহত হলেও মেসির বিদায়ী ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে আফ্রিকার দলটি।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি বেনিনের জন্যও গুরুত্বপূর্ণ। তবে ম্যাচটির মূল আকর্ষণ নিঃসন্দেহে মেসির বিদায়। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে আর্জেন্টিনার সমর্থকদের সামনে শেষবারের মতো আলবিসেলেস্তের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড