ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ‘আপনার ঋণ শোধ করতে পারব না বাবা’ কাকে বললেন মিশা? চুল পড়া কি রোগের সংকেত? কক্সবাজার থেকে নোয়াখালীতে মাদক সরবরাহ করতেন নুরুল হক, অবশেষে আটক ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা হচ্ছে : জাহেদ উর রহমান কীভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম কয়টি জেলা ঘুরেছেন? ফেসবুকে ম্যাপ শেয়ারের ট্রেন্ডের নেপথ্যে কী বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন দিন ঠিক করল বিটিআরসি ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় পাচার, মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৫:৪৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৫:৪৪:১১ অপরাহ্ন
গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার

রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে ৩১৬টি চোরাই মোবাইল ফোন, নয়টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। এ সময় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু।

সোমবার (৫ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. কাউসার হোসেন, তানভীর হাসান, মো. সাগর, মো. শামীম, মো. ইয়াসিন আরাফাত, মো. নূর আল হোসেন, মো. দুলাল, মো. জাহিদ হোসেন, মো. লিটন, মো. রাজিন, ওমর ফারুক ও মো. কাউসার ইসলাম। এ ছাড়া একজন শিশু রয়েছে।

পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের পাশে বিবিসিএল কার্যালয়ের বিপরীত পাশের ফুটপাতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ১৩ জনকে গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে ৩১৬টি চোরাই মোবাইল, নয়টি ট্যাব ও বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ উদ্ধার করা হয়।
S

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে আসছিল। পরে এসব মোবাইল গুলিস্তানের গোলাপ শাহ মাজারসংলগ্ন ফুটপাতে বেআইনিভাবে ক্রয়-বিক্রয় করত তারা।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ