ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫ মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত আটক রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’ শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিপাকে সঞ্জয় দত্ত সালমান শাহ হত্যা মামলায় জামিন পেলেন না ডন ৫২ বছর ধরে ১ টাকা বেতনের শিক্ষক লুৎফুর রহমান পেলেন সম্মাননা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: গোলাম মহিউদ্দিনের জামিন ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’ বেতন-অবসর ভাতার জন্য শিক্ষকদের অফিসে-অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী কুমিল্লায় মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ জব্দ গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে সরকারের নেই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

৫২ বছর ধরে ১ টাকা বেতনের শিক্ষক লুৎফুর রহমান পেলেন সম্মাননা

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৫:৪৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৫:৪৮:৪৪ অপরাহ্ন
৫২ বছর ধরে ১ টাকা বেতনের শিক্ষক লুৎফুর রহমান পেলেন সম্মাননা

‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত গাইবান্ধার লুৎফুর রহমানকে বিশেষ সম্মাননা দিয়েছে সরকার। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত শিশুদের মাত্র এক টাকার বিনিময়ে পড়িয়ে আসা এই শিক্ষাব্রতীকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০২ জন গুণী শিক্ষকের সঙ্গে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান লুৎফুর রহমানের হাতে সম্মাননা তুলে দেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৭৪ সাল থেকে লুৎফুর রহমান সুবিধাবঞ্চিত শিশুদের পড়িয়ে আসছেন। অর্থের অভাবে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই ছিল তাঁর দীর্ঘদিনের উদ্যোগ। নিজের উদ্যোগে গড়ে তোলা এই শিক্ষাসেবার কারণে গাইবান্ধায় তিনি ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিতি পান।

কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন না করেও দীর্ঘ সময় ধরে শিক্ষাদানের সঙ্গে যুক্ত রয়েছেন লুৎফুর রহমান। তাঁর কাছে পড়াশোনা করেছে বহু প্রজন্মের শিক্ষার্থী। মাত্র এক টাকার বিনিময়ে পড়ানোর উদ্যোগটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরির ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছে।

বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে তাঁর দীর্ঘদিনের শিক্ষাসেবাকে বিশেষ ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হয়। একই ক্যাটাগরিতে ‘রমনী কান্ত পাঠশালা’র রমনী কান্ত বেপারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় কাজ করা প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খানকেও সম্মাননা দেওয়া হয়।

এবারের সম্মাননার জন্য প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি ও প্রকৌশল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করা হয়।

শিক্ষক বাছাই প্রক্রিয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, প্রাথমিক শিক্ষা অধিদফতর, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদফতর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃথক বিচারক ও সার্চ কমিটি যুক্ত ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫

থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫