ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিপাকে সঞ্জয় দত্ত সালমান শাহ হত্যা মামলায় জামিন পেলেন না ডন ৫২ বছর ধরে ১ টাকা বেতনের শিক্ষক লুৎফুর রহমান পেলেন সম্মাননা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: গোলাম মহিউদ্দিনের জামিন ইনুর রায়ে পর্যবেক্ষণের সঙ্গে সাজা সাংঘর্ষিক, দাবি প্রসিকিউশনের গুলিস্তানে ৩ শতাধিক চোরাই মোবাইলসহ ১৩ জন গ্রেফতার শিক্ষকদের মর্যাদার প্রতিফলন থাকতে হবে বেতন-ভাতায়: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’ বেতন-অবসর ভাতার জন্য শিক্ষকদের অফিসে-অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী কুমিল্লায় মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ জব্দ গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছে সরকারের নেই: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা ‘সবার সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত’ নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সিইসি ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬ মধ্যপ্রাচ্যে ঘিরে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার

‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিপাকে সঞ্জয় দত্ত

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৫:৫৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৫:৫৪:৩২ অপরাহ্ন
‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিপাকে সঞ্জয় দত্ত

পেশাজীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও নানা সময়ে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এবার ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে অভিনেতার দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

সম্প্রতি অভিনেতা শেখর সুমনের টক শো ‘শেখর টু নাইট’-এর গান্ধী জয়ন্তী বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত। সেখানে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের মানুষ ভালোবাসাময় এবং অতিথিপরায়ণ হলেও তিনি আগের মতো শান্তি অনুভব করেন না।

সঞ্জয় দত্ত বলেন, ‘আমাদের দেশের মানুষ অত্যন্ত ভালোবাসাময়, এখানে শান্তি থাকা উচিত। কিন্তু সত্যি বলতে, আমাদের দেশে আগের মতো সেই শান্তি আর অনুভব করতে পারি না। ভারতীয়দের হৃদয় বড় এবং আমরা অতিথিপরায়ণ। প্রার্থনা করি যেন সেই পুরোনো শান্তিময় দিনগুলো শিগগির ফিরে আসে।’

এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। শুরু হয় সমালোচনাও। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন অভিনেতা।

সঞ্জয় জানান, তাঁর বক্তব্যের উদ্দেশ্য কোনো ব্যক্তি, সম্প্রদায়, প্রতিষ্ঠান কিংবা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নয়। তিনি লেখেন, ‘কোনো ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের ভাবাবেগে আঘাত করা, কাউকে অপমান করা বা অসম্মান করা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।’

অভিনেতা আরও জানান, তাঁর ওই মন্তব্য ছিল পূর্বনির্ধারিত একটি কথোপকথনের অংশ। সেটিকে হালকা মেজাজ ও রসিকতার ছলে উপস্থাপন করাই ছিল উদ্দেশ্য। তাঁর ভাষায়, ‘আমার মন্তব্য একটি ‘স্ক্রিপ্টেড’ কথোপকথনের প্রেক্ষিতে করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল হালকা মেজাজ ও হাস্যরস তৈরি করা।’

বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নিজের বক্তব্যের প্রেক্ষাপট পরিষ্কার করতেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যাখ্যা দিয়েছেন বলে জানান।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিপাকে সঞ্জয় দত্ত

‘ভারতে শান্তি পাই না’ মন্তব্য করে বিপাকে সঞ্জয় দত্ত