ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ‘আপনার ঋণ শোধ করতে পারব না বাবা’ কাকে বললেন মিশা? চুল পড়া কি রোগের সংকেত? কক্সবাজার থেকে নোয়াখালীতে মাদক সরবরাহ করতেন নুরুল হক, অবশেষে আটক ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা হচ্ছে : জাহেদ উর রহমান কীভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম কয়টি জেলা ঘুরেছেন? ফেসবুকে ম্যাপ শেয়ারের ট্রেন্ডের নেপথ্যে কী বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন দিন ঠিক করল বিটিআরসি ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় পাচার, মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত আটক

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৭:৩৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৭:৩৬:৪২ অপরাহ্ন
মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত আটক

রাজধানীর মিরপুরে রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে মারধরের ঘটনায় রিপন মণ্ডল নামে এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া।

তিনি বলেন, শনিবার রাতে মিরপুর-১ নম্বরে এক শিশুকে মারধরের ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও রোববার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন।

ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে মিরপুরের একটি মার্কেটের নিরাপত্তাকর্মী ওই পথশিশুকে মারধর করেন। ভিডিওতে পথচারীদের একজন শিশুটিকে রক্ষা করতে এগিয়ে আসার চেষ্টা করলেও তাকে অন্য একজন বাধা দিচ্ছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।

জুলকারনাইন খান সায়ের বলেন, অপরাধের অভিযোগ থাকলেও কোনো শিশুকে নির্যাতন করার সুযোগ নেই। এ ধরনের ঘটনায় আইন নিজের হাতে না নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা উচিত।

তিনি ঘটনার সঙ্গে জড়িত নিরাপত্তাকর্মী ও তার সহযোগীর বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ