ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর খাগড়াছড়িতে ৩ কোটি টাকার জব্দ মাদকদ্রব্য ধ্বংস হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ‘আপনার ঋণ শোধ করতে পারব না বাবা’ কাকে বললেন মিশা? চুল পড়া কি রোগের সংকেত? কক্সবাজার থেকে নোয়াখালীতে মাদক সরবরাহ করতেন নুরুল হক, অবশেষে আটক

নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৫:০১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৫:০১:০৭ অপরাহ্ন
নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘নির্ভুল নিবন্ধন নিশ্চিত হবে সুশাসন’—এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব মিজ ফারাহ শাম্মী, এনডিসি, ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ড. মিখাইল ক্রেজা এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি মিজ জিলিয়ান মেলসপ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

আলোচনায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব, নির্ভুল তথ্য সংরক্ষণ এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে সঠিক ও নির্ভুল নিবন্ধনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় এর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের সঠিক তথ্য নাগরিকের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সরকারি সেবা ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিবন্ধন প্রক্রিয়ায় তথ্যের নির্ভুলতা ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের অনুষ্ঠান বাস্তবায়নে ই-গভর্ন্যান্স এজেন্সি (eGA), ব্রিটিশ কাউন্সিল, মন্ত্রিপরিষদ বিভাগ, আইসিটি বিভাগ ও ইউনিসেফ সহযোগিতা করছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর

নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর