ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ‘আপনার ঋণ শোধ করতে পারব না বাবা’ কাকে বললেন মিশা? চুল পড়া কি রোগের সংকেত? কক্সবাজার থেকে নোয়াখালীতে মাদক সরবরাহ করতেন নুরুল হক, অবশেষে আটক ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা হচ্ছে : জাহেদ উর রহমান কীভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম কয়টি জেলা ঘুরেছেন? ফেসবুকে ম্যাপ শেয়ারের ট্রেন্ডের নেপথ্যে কী

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১১:৩২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১১:৩২:৫১ পূর্বাহ্ন
আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বুধবার (৮ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। এ সময় বঙ্গোপসাগর, তেঁতুলিয়া নদীসহ দেশের উপকূলীয় এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রি বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, পুলিশ, নৌপুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ টহল জোরদার করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিবন্ধিত জেলেদের জন্য সরকারি সহায়তার চাল বিতরণ কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

তবে নিষেধাজ্ঞা শুরুর আগে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় উপকূলীয় অঞ্চলের অনেক জেলে পরিবার আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ, মৌডুবী, বড়বাইশদিয়া, ছোটবাইশদিয়া ও চালিতাবুনিয়াসহ বিভিন্ন এলাকার জেলেরা বলছেন, মৌসুমের শুরু থেকেই নদী ও সাগরে আশানুরূপ ইলিশ পাওয়া যায়নি।

জেলেদের দাবি, প্রজনন মৌসুমে অবৈধ জালের ব্যবহার, নদীর নাব্যতাসংকট এবং বৈরী আবহাওয়ার কারণে ইলিশের প্রাপ্যতা কমেছে। ফলে অনেক জেলেই প্রত্যাশিত আয় করতে পারেননি।

জেলেরা জানান, নতুন জাল কেনা, ট্রলার মেরামত ও জ্বালানি তেলের বাড়তি খরচ মেটাতে তাদের ঋণ নিতে হয়েছে। পাশাপাশি এনজিও, ব্যাংক ও স্থানীয় দাদনদারদের কাছ থেকেও অনেকে ঋণ নিয়েছেন। মাছের মৌসুমে আয় কম হওয়ায় এসব ঋণের বোঝা নিয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় তাঁদের দুশ্চিন্তা আরও বেড়েছে।

জেলেদের ভাষ্য, নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা সময়মতো ও পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলে পরিবারগুলোর চাপ কিছুটা কমবে। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং নদী-সাগরে নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

মৎস্য বিভাগের পক্ষ থেকে নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ রক্ষা এবং প্রজনন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কঠোর নজরদারির কথা জানানো হয়েছে। নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি

তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি