ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান ‘আপনার ঋণ শোধ করতে পারব না বাবা’ কাকে বললেন মিশা? চুল পড়া কি রোগের সংকেত? কক্সবাজার থেকে নোয়াখালীতে মাদক সরবরাহ করতেন নুরুল হক, অবশেষে আটক ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা হচ্ছে : জাহেদ উর রহমান কীভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম কয়টি জেলা ঘুরেছেন? ফেসবুকে ম্যাপ শেয়ারের ট্রেন্ডের নেপথ্যে কী

দলের বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে যাবেনা: শরীফুজ্জামান শরিফ

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:৩৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:৩৬:০৫ অপরাহ্ন
দলের বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে যাবেনা:  শরীফুজ্জামান শরিফ

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরিফ বলেছেন, জেলা পরিষদ থেকে দলের বাইরে কোনো অনুদান দেওয়া হবে না।

গত শনিবার (৩ অক্টোবর) বিকেলে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুরে জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রতি তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শরীফুজ্জামান শরিফ বলেন, ‘আমরা নির্বাচিত প্রতিনিধি নই। এই এলাকার জনগণ আমাদের চায় না। দল আমাদের দায়িত্বে বসিয়েছে। এজন্য আমরা এলাকার মানুষের চেয়ে দলের প্রাধান্য বেশি দেব। দলের বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে দেওয়া হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন।

জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি

তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি