ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ ২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার জনসম্মুখ থেকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো কারা ? বীর মুক্তিযোদ্ধা ও বিজিবি সদস্য আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন; বিজিবি'র গার্ড অব আনার প্রদান নগর জনস্বাস্থ্য রক্ষায় প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান এলজিআরডি প্রতিমন্ত্রীর খাগড়াছড়িতে ৩ কোটি টাকার জব্দ মাদকদ্রব্য ধ্বংস হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ০৩ সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা জব্দ গণতন্ত্র শক্তিশালী করতে আমলাতন্ত্রকে জনমুখী করা হচ্ছে: ডেপুটি স্পিকার জায়মাকে রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে শিশুর প্রশ্ন, কী বললেন তারেক রহমান ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দ না থাকে: খাদ্যমন্ত্রী চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী এনসিটিবির বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়, নথি নিল দুদক শিবালয়ের শিক্ষক হাবিবুর রহমান পেলেন জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা নাগরিক সেবায় নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ স্থানীয় সরকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:১৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:১৬:৩১ পূর্বাহ্ন
ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ

নীলফামারীর জলঢাকায় পৌরসভার হাটবাজার ইজারার উন্মুক্ত দরপত্রকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা, হাতাহাতি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলনের পর সড়ক অবরোধ করা হলে ডিমলা-রংপুর ও ডালিয়া-রংপুর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বুধবার (৭ অক্টোবর) রাতে জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন স্বেচ্ছাসেবক দলের জলঢাকা পৌর শাখার সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মালেক দুলাল।

আব্দুল মালেক দুলাল অভিযোগ করেন, পৌরসভার হাটবাজার ইজারার উন্মুক্ত ডাকে অংশ নিতে উপজেলা পরিষদ চত্বরে গেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা করেন।

তার দাবি, তাকে মারধরের পর পকেটে থাকা নগদ ২ লাখ টাকা এবং ইজারার জন্য নেওয়া ১০ লাখ টাকার পে-অর্ডার জোর করে নিয়ে তাকে একটি দোকানে আটকে রাখা হয়।

পরে তাকে উদ্ধারের জন্য গেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলামকেও সেখানে অবরুদ্ধ করা হয় বলে অভিযোগ করেন আব্দুল মালেক।

তিনি আরও বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা ও পৌর সচিবকে জানানো হলেও তাৎক্ষণিকভাবে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং হাটবাজার ইজারার উন্মুক্ত ডাকের প্রক্রিয়া বন্ধ বা পুনর্বিবেচনার দাবি জানান তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও করেছেন বলে জানান আব্দুল মালেক।

সংবাদ সম্মেলন শেষে পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় একটি ট্রাক রেখে সড়ক অবরোধ করা হয়। এতে ডিমলা-রংপুর ও ডালিয়া-রংপুর মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার ভুট্টু, ৫ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাবেক সভাপতি আলতাব হোসেন এবং উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক রউফুল ইসলাম (বাবু)সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে আব্দুল মালেকের অভিযোগ অস্বীকার করেছেন ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে হাটের ইজারা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, পুলিশ গিয়ে সড়কে রাখা ট্রাকটি সরিয়ে দিয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়ার নিউমোনিক প্লেগ নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক

রাশিয়ার নিউমোনিক প্লেগ নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক