১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২০.২৬ +২৮.৪৭ | DS30: ২,০৯১.২৩ +৭.৮০ | লেনদেন: ১,৫৫০.৪৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২০.২৬ +২৮.৪৭ | DS30: ২,০৯১.২৩ +৭.৮০ | লেনদেন: ১,৫৫০.৪৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২০.২৬ +২৮.৪৭ | DS30: ২,০৯১.২৩ +৭.৮০ | লেনদেন: ১,৫৫০.৪৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২০.২৬ +২৮.৪৭ | DS30: ২,০৯১.২৩ +৭.৮০ | লেনদেন: ১,৫৫০.৪৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
বিনোদন

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন নানা পাটেকর, ছিলেন লেফটেন্যান্ট কর্নেল

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন নানা পাটেকর, ছিলেন লেফটেন্যান্ট কর্নেল
সংগৃহীত

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ৭৫ বছর বয়সে গোয়ায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউড অভিনেতা নানা পাটেকর। অভিনয়ের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গেও তাঁর ছিল দীর্ঘ ও ব্যতিক্রমী সম্পর্ক। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় তিনি সেনাদের সঙ্গে থেকে দায়িত্ব পালন করেছিলেন।

সেনাবাহিনীর সঙ্গে নানা পাটেকরের এই সম্পর্কের সূত্রপাত মূলত চলচ্চিত্রের প্রয়োজনে। ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ ছবির মাধ্যমে পরিচালনায় অভিষেক হয় তাঁর। ছবিতে ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে মারাঠা লাইট ইনফ্যান্ট্রি সেন্টারে প্রায় তিন বছর কঠোর সামরিক প্রশিক্ষণ নেন তিনি।

প্রশিক্ষণ শেষে ১৯৯০ সালে তাঁকে ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক ক্যাপ্টেন পদ দেওয়া হয়। পরবর্তী সময়ে সেনাবাহিনীর সঙ্গে তাঁর সম্পৃক্ততা আরও গভীর হয়।

‘দীর্ঘ অভিনয়জীবনে ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘অঙ্গার’, ‘অপহরণ’ ও ‘খামোশি: দ্য মিউজিক্যাল’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।’

— বিনোদন ডেস্ক

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ শুরু হলে যুদ্ধক্ষেত্রে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন নানা পাটেকর। প্রথমদিকে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা এতে সম্মতি না দিলেও তিনি তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্দেজের সঙ্গে যোগাযোগ করেন। নিজের সামরিক প্রশিক্ষণ ও জাতীয় পর্যায়ে শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে সেনাদের সঙ্গে কাজ করার অনুমতি চান তিনি।

আরও পড়ুন পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন বিনোদন ১ দিন আগে

পরে বিশেষ অনুমতি নিয়ে ওই বছরের আগস্টে নিয়ন্ত্রণরেখা এলাকায় সেনাবাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করেন নানা। ২৬ জুলাই কার্গিল যুদ্ধ শেষ হলেও আগস্টে তিনি দুই সপ্তাহের বেশি সময় সেনাদের সঙ্গে ছিলেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বৃহস্পতিবার (৮ অক্টোবর) ৭৫ বছর বয়সে গোয়ায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউড অভিনেতা নানা পাটেকর।
  • সেনাবাহিনীর সঙ্গে নানা পাটেকরের এই সম্পর্কের সূত্রপাত মূলত চলচ্চিত্রের প্রয়োজনে।
  • প্রশিক্ষণ শেষে ১৯৯০ সালে তাঁকে ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক ক্যাপ্টেন পদ দেওয়া হয়।
  • ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ শুরু হলে যুদ্ধক্ষেত্রে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন নানা পাটেকর।

যুদ্ধক্ষেত্রে সরাসরি লড়াইয়ে অংশ নেননি তিনি। বেস হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার পাশাপাশি কুইক রেসপন্স টিমের সঙ্গে লজিস্টিকস ও বিভিন্ন অপারেশনাল কাজে যুক্ত ছিলেন। জানা যায়, শ্রীনগরে পৌঁছানোর সময় তাঁর ওজন ছিল ৭৬ কেজি। সেনাদের সঙ্গে দায়িত্ব পালন শেষে ফিরে আসার সময় ওজন কমে দাঁড়ায় ৫৬ কেজিতে।

টেরিটোরিয়াল আর্মির সঙ্গে যুক্ত থাকা অবস্থায় ২০১৩ সালে অবসর নেন নানা পাটেকর। একই বছর শিল্প-সংস্কৃতিতে অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পান তিনি। এর আগে তাঁকে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদেও ভূষিত করা হয়।

১৯৭৮ সালে মুজফফর আলির ‘গমন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নানা পাটেকর। দীর্ঘ অভিনয়জীবনে ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘অঙ্গার’, ‘অপহরণ’ ও ‘খামোশি: দ্য মিউজিক্যাল’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চারটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন নানা পাটেকর। চলচ্চিত্রের পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে তাঁর সম্পৃক্ততার এই অধ্যায়ও তাঁর জীবনের অন্যতম আলোচিত দিক হয়ে আছে।

বিনোদন থেকে আরও

স্পর্শ না করেও যৌন হেনস্থা, পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ স্পর্শ না করেও যৌন হেনস্থা, পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগবলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। ২০১১ সালে একটি ছবির শুটিং চলাকালে এক পরিচালকের আচরণে… ২ দিন আগে কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেনগ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা… ২ দিন আগে পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুদক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের দীর্ঘ… ২ দিন আগে কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা… ৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন নানা পাটেকর, ছিলেন লেফটেন্যান্ট কর্নেল

৮ অক্টোবর ২০২৬, ৫:১৮ এএম · বিনোদন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ৭৫ বছর বয়সে গোয়ায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউড অভিনেতা নানা পাটেকর। অভিনয়ের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গেও তাঁর ছিল দীর্ঘ ও ব্যতিক্রমী সম্পর্ক। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় তিনি সেনাদের সঙ্গে থেকে দায়িত্ব পালন করেছিলেন।

ফটোকার্ড

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন নানা পাটেকর, ছিলেন লেফটেন্যান্ট কর্নেল

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন নানা পাটেকর, ছিলেন লেফটেন্যান্ট কর্নেল

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন নানা পাটেকর, ছিলেন লেফটেন্যান্ট কর্নেল

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়ারাবি ছাত্রলীগ সভাপতিকে প্রক্টর মাহবুবর রহমান/তোমাদের আপা ফেরার জন্য পালিয়ে যাননিসুরুজ্জামান হত্যা/কঠোর নিরাপত্তায় ৪০ ঘণ্টা পর ছাত্রলীগ নেতা মেহেদীর দাফন সম্পন্নজাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎগ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ