ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে’ নকল ওয়েবসাইটে চাকরির প্রলোভন, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ‘গাজায় নামমাত্র যুদ্ধবিরতি আছে, বাস্তবে নেই’ দিল্লিতে মেট্রো-ট্রেন বন্ধ, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে আবেদন সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনের আসনে বিজেপির জয় ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ ‘অটোরিকশাচালক সুমনই তাজমিন হত্যাকাণ্ডে জড়িত’ ‘বিদেশি শক্তির’ ইন্ধনে দেশ অস্থিতিশীল করছে তেলাপোকারা : বিজেপি ‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’ ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক অটোরিকশা থেকে লাফ দিয়েও নিজেকে বাঁচাতে পারল না তাজমীন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩

চ্যাটজিপিটিতে ভয়াবহ ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১১:২১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১১:২১:৩৪ পূর্বাহ্ন
চ্যাটজিপিটিতে ভয়াবহ ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা

নিরাপত্তাব্যবস্থা চালুর পরও কিশোরদের জন্য ওপেনএআইয়ের চ্যাটজিপিটিতে গুরুতর ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে কমন সেন্স মিডিয়ার ইয়ুথ এআই সেফটি ইনস্টিটিউট। নতুন এক মূল্যায়নে সংস্থাটি ১৮ বছরের কম বয়সীদের জন্য চ্যাটজিপিটির ব্যবহার সীমিত রাখার আহ্বান জানিয়েছে।

সংস্থাটির দাবি, অভিভাবকদের সতর্কবার্তা, সংকটময় পরিস্থিতিতে চ্যাটজিপিটির প্রতিক্রিয়া এবং কিশোরদের শেখার সুরক্ষায় এখনো গুরুত্বপূর্ণ ঘাটতি রয়েছে। এসব কারণে প্রতিষ্ঠানটি ‘চ্যাটজিপিটি ফর টিনস’-কে ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ হিসেবে মূল্যায়ন করেছে।

ইয়ুথ এআই সেফটি ইনস্টিটিউট জানিয়েছে, তারা ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের সঙ্গে সম্পর্কিত অ্যাকাউন্টে ৪ হাজারের বেশি প্রম্পট পরীক্ষা করেছে। চ্যাটজিপিটির উত্তরগুলো শিশু মনোরোগ বিশেষজ্ঞসহ বিভিন্ন বিশেষজ্ঞ ও একজন শিশু বিশেষজ্ঞ পর্যালোচনা করেন।

সংস্থাটির দাবি, অভিভাবকের সঙ্গে যুক্ত নতুন কিছু অ্যাকাউন্টে আত্মহত্যার চিন্তা, আত্মক্ষতি ও খাদ্যাভ্যাসজনিত সমস্যার মতো সংবেদনশীল বিষয় নিয়ে দীর্ঘ সময় কথোপকথন চললেও সব ক্ষেত্রে অভিভাবকদের কাছে সতর্কবার্তা পৌঁছায়নি। তাদের ভাষ্য, এতে অভিভাবকদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে অতিরিক্ত আস্থার ঝুঁকি তৈরি হতে পারে।

কমন সেন্স মিডিয়ার ইয়ুথ এআই সেফটি ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক টম সিগেল বলেন, কিশোরদের জন্য চ্যাটজিপিটির নিরাপত্তাব্যবস্থা আরও নির্ভরযোগ্য হওয়া প্রয়োজন। সংস্থাটি বিশেষ করে আত্মক্ষতি বা মানসিক সংকটের মতো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।

তবে এই মূল্যায়নের পদ্ধতি ও ফল নিয়ে আপত্তি জানিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির বক্তব্য, পরীক্ষার একটি বড় অংশ সম্ভবত কিশোরদের জন্য অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি চালু হওয়ার আগেই পরিচালিত হয়েছিল। ফলে বর্তমান নিরাপত্তাব্যবস্থা কীভাবে কাজ করে, ওই পরীক্ষা তা পুরোপুরি প্রতিফলিত নাও করতে পারে।

অন্যদিকে ইয়ুথ এআই সেফটি ইনস্টিটিউট বলেছে, পরীক্ষা শুরুর আগে তারা ওপেনএআইয়ের সঙ্গে যোগাযোগ করে কিশোরদের জন্য চালু করা নতুন নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হয়েছিল। তাই নিজেদের মূল্যায়নের ফল থেকে সরে আসেনি সংস্থাটি।

ওপেনএআই গত ১৮ আগস্ট ‘চ্যাটজিপিটি ফর টিনস’ চালু করে। এতে কিশোরদের জন্য বয়সভিত্তিক সুরক্ষা, শেখার সহায়তা, সংবেদনশীল কনটেন্ট কমানোর ব্যবস্থা এবং অভিভাবকদের জন্য কিছু নিয়ন্ত্রণ সুবিধা রাখা হয়েছে। যোগ


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩